‘নেশা করে অধঃপাতে যান, কিন্তু কাজের জায়গাটাকে নোংরা করছেন কেন?’- মদ্যপ পরিচালকের উপর ক্ষোভে ফেটে পড়লেন মৈত্রী মিত্র!

গত রবিবার ঠাকুরপুকুর এলাকার দুর্ঘটনার খবর এখনো তরতাজা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে। সোশ্যাল মিডিয়াতে সেই দিনের বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিন। সেই নিয়ে তোলপাড় নেট পাড়ার মানুষজন। ওই দুর্ঘটনার সাথে জড়িত টেলিভিশনের পর্দার (Bengali Television) কিছু জনপ্রিয় মুখ পরিচালক প্রযোজক।

সিরিয়ালের টিআরপি ঊর্ধমুখী হতেই কলাকুশলীরা রাতভোর উদ্দাম পার্টি করে। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে পার্টির পর ওই মেগার নায়ক আরিয়ান ভৌমিকের বাড়িতে বসেছিল পার্টির পরবর্তী আসর। ভোর রাত পর্যন্ত পার্টি করার পর প্রায় বেহুঁশ প্রত্যেকেই। টলমল পায়ে অভিনেতা আরিয়ানের বাড়ি থেকে বেরিয়ে যান ‘ভিডিয়ো বউমা’-র পরিচালক ভিক্টো, সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া ও ঋ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন সিদ্ধান্ত দাস।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে ‘ভিডিয়ো বৌমা’-র পরিচালক সিদ্ধান্ত দাসকে। তারপর ফের আদালতে পেশ করা হবে পরিচালককে। এই বিষয়ে এবারে নিজের বক্তব্য রেখেছেন অভিনেত্রী মৈত্রী মিত্র।

অভিনেত্রী বলেন ‘মদ্যপ অবস্থায় একজন পরিচালক কি করে শুটিং এ আসছিলেন?’ ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘আমরা বিনোদন জগতে কাজ করি। কিন্তু আমরা সেখানে কাজ করি, বিনোদন করতে যাই না। আমাদের কাজের জায়গায় যথেষ্ট নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হয়। সেখানে পরিচালক ভিক্টো ওইরকম নেশাগ্রস্ত অবস্থায় শুটিং ফ্লোরে যাওয়ার কথা ভাবলেন কী করে সত্যিই জানিনা।’ তাঁর মতে, ‘প্রতিটি ক্ষেত্রে কাজের জায়গায় কিছু না কিছু নিয়মানুবর্তিতা থাকে । আর সেটা পালন করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য।’

আরও পড়ুনঃ খোলামেলা ড্রেসে বোল্ড লুকে ‘বাবুর মা কৃষ্ণা!’ উপরে উঠতে গিয়ে দিনদিন নিচে নেমে যাচ্ছেন অভিনেত্রীরা! দাবি দর্শকদের!

তিনি আরও বলেন, ‘নেশা করুন, উদযাপন, করুন, কিংবা অধঃপাতে যান সেটা যে কারোও ব্যক্তিগত ব্যাপার । কিন্তু আমাদের কাজের জায়গা আমাদের মন্দির, তার সন্মান নষ্ট করার দুঃসাহস দেখাবেন না দয়া করে।’ পোস্টে আরও একটি বিষয় উল্লেখ করেছেন, ‘এই কদিন ধরে একটা প্রশ্ন মনে মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার সতীর্থদের কাউকে কাউকে জানিয়েছি সে কথা। আজ মনে হল সকলের সঙ্গে মনের কথাটা ভাগ করে নিই।’

Back to top button