খোলামেলা ড্রেসে বোল্ড লুকে ‘বাবুর মা কৃষ্ণা!’ উপরে উঠতে গিয়ে দিনদিন নিচে নেমে যাচ্ছেন অভিনেত্রীরা! দাবি দর্শকদের!

বাংলা টেলিভিশন (Bengali Television) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। তাঁকে আমরা সবাই চিনি। থিয়েটারের মানুষ অরিজিতা, সেটা বোঝা যায়, তাঁর অভিনয় গুণেই। থিয়েটার থেকে এসেছেন অভিনয়ে। প্রথমবার হইচই এর সিরিজ ‘সম্পূর্ণা’ তে অভিনেত্রীকে দেখেছি আমরা। তাঁর অভিনয়, তাঁর লুক এককথায় অনবদ্য।

কুলের আচারে মাসির ভূমিকায় দেখা গেছে। প্রত্যেকটি চরিত্র আলাদা আলাদা, ভিন্ন স্বাদের। আর প্রতিটি চরিত্রেই অভিনব। তারপর তাকে দেখা গিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকে নেগেটিভ পলিটিসিয়ানের ভূমিকায়। এর আগেও খলনায়িকার ভূমিকায় তাঁর দেখা মিলেছে, সান বাংলার ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে। শেষবার তাঁকে দেখা গেছে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে। বাবুর মায়ের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও কৃষ্ণা চরিত্রটি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।

তবে এবারে ট্রোল, সমালোচনার শিকার হতে হলো অভিনেত্রীকে। যদিও এই বিষয়টা নতুন নয়। অভিনেতা অভিনেত্রীদের সবসময় ট্রোল, সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কখনও পোশাকের কারণে আবার কখনো কোনো বেফাঁস মন্তব্যের জন্য। তাই এই বিষয়টা নতুন নয়।

এবার সেরকম অভিনেত্রী অরিজিতার পোশাক নিয়ে মন্তব্য করলেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রীকে ডিপ নেক পোশাক পড়ে উপস্থিত থাকে দেখা গিয়েছে, যার কারনে অভিনেত্রীর বক্ষ ভাঁজে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাই নিয়ে কটাক্ষ করেছে একদল নেটিজেন। বয়সের খেয়াল না রেখে অভিনেত্রী এমন পোশাক পড়েছেন বলেই সেই নিয়ে হাসাহাসি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ গাড়ি থেকে বেরোলো গাঁ’জার কোলকে! উদ্ধার হলো সাতটা মদের বোতল! পরিচালকের গাড়িতেই নেশার ঠেক!

অরিজিতার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা আছে ইন্ডাস্ট্রির বেশি বয়সের অভিনেত্রীরা কি কে কত নিচে নামতে পারে তার প্রতিযোগিতায় নেমেছে? সেই পোস্টে কেউ কেউ লিখেছেন, ‘কনফিডেন্স লেভেল প্রচুর’ আবার কেউ লিখেছে ‘মানায় না যখন পড়েন কেন’। অভিনেত্রীর ওই ছবি একটি পেজের থেকে পোস্ট করা হয়েছে। সেখানে যেমন অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে ঠিক তেমনই অভিনেত্রীকে অনেকেই সাপোর্ট করেছেন। অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন।

Back to top button