দেবলীনাকে দেখতে হাসপাতালে হাজির মদন মিত্র! ‘এখন সবচেয়ে জরুরি হলো…’ গায়িকার অবস্থা দেখে কি বললেন তিনি?

কয়েক দিন ধরেই শিরোনামে উঠে আসছেন গায়িকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। তবে ঘটনার পর থেকেই তাঁকে ঘিরে চর্চা থামেনি। এই পরিস্থিতিতে দেবলীনার খোঁজ নিতে হাসপাতালে হাজির হলেন মদন মিত্র।

দেবলীনাকে দেখতে এসে মদন মিত্র জানান, তিনি গায়িকাকে আগেও চেনেন। কিছুদিন আগে বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে সমস্যায় পড়েছিলেন দেবলীনা। সেখানে কয়েকজন অসামাজিক ব্যক্তি তাঁর সঙ্গে অসভ্য আচরণ করার চেষ্টা করে। সেই সময় গভীর রাতে দেবলীনা তাঁকে ফোন করেছিলেন। পরে বিষয়টি মিটে যায়। বর্তমানে দেবলীনা আগের তুলনায় ভালো আছেন বলেই জানান তিনি।

মদন মিত্র আরও বলেন, যে চিকিৎসক এখন দেবলীনার চিকিৎসা করছেন, তিনিই তাঁরও চিকিৎসক। তাই চিকিৎসকের সঙ্গে তাঁর কথা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে দেবলীনার সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক চাপ থেকে দূরে থাকা। অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মানসিক অবসাদ বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একজন শিল্পী মনের জোরে মঞ্চে গান গাইতে পারেন, কিন্তু ভিতরের কষ্ট সহজে কমে না। তাই মোবাইল থেকে দূরে থাকা ও মানসিক বিশ্রাম নেওয়া খুব জরুরি। যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেবলীনা একজন প্রতিভাবান শিল্পী। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

আরও পড়ুনঃ ‘হাসপাতালে রুগীর সামনে ক্যামেরা কেন? বন্ধুরা দেখা করতে গিয়ে কনটেন্ট বানাচ্ছে? ফেসবুক খুললেই “৭৮টা ঘুমের ও’ষুধ খেয়েছে” বাচ্চারা কি শিখছে?’ এই যুগে সবকিছুই কি কনটেন্ট আর টাকা কামানোর উপায়? দেবলীনা কান্ডে বিরক্ত মানসী!

স্বামী প্রবাহ প্রসঙ্গে প্রশ্ন উঠলে মদন মিত্র জানান, তিনি একজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে চান না। দেবলীনার মা ও বোন রয়েছেন, তাঁরাই বিষয়টি দেখছেন। দেবলীনা সুস্থ হয়ে উঠলেই আবার অনুষ্ঠানে গান গাওয়ার আশা প্রকাশ করেন তিনি। ২০২৪ সালে দেবলীনা ও প্রবাহের বিয়ে হয়। পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপই যে এই ঘটনার পেছনে বড় কারণ, তা ঘনিষ্ঠ মহলেই আলোচনা চলছে।

Back to top button