‘সন্ধ্যা রায় একটু অদ্ভুত ছিলেন, আমার অভিনয় লোকজন ভালো বলছে সেটা উনি পছন্দ করতেন না!’- সন্ধ্যা রায়কে নিয়ে অকপটে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী!

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লিলি চক্রবর্তী (Lily Chakravarty)। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বর্তমানে বার্ধক্য জনিত নানান সমস্যায় কাবু হয়েছেন। শেষবার তাকে আমরা দেখেছিলাম জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে অভিনয় করতে। গোটা তিন বছর তিনি ওই ধারাবাহিককে অভিনয় করেছেন। শেষের দিকে অসুস্থতা জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত আমরা পেয়েছিলাম অভিনেত্রীকে।

এছাড়াও বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অভিনেত্রী একের পর এক ছবিতে কাজ করেছেন। উত্তম কুমারের সঙ্গেও একাধিক ছবিতে দেখা মিলেছে তার। সুচিত্রা সেন, সন্ধ্যা রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মত তাঁর তাবড় তাবড় সুন্দরী অভিনেত্রীদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এমনি এক সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায়কে মহানায়িকা আখ্যা দিয়েছেন তিনি। তার কাছে সুচিত্রা সেন নয় সাবিত্রী চট্টোপাধ্যায় হলেন আসল মহানায়িকা। পাশাপাশি সন্ধ্যা রায়কে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। যার জন্য অনেক দর্শকই তার দিকে আঙ্গুল তুলেছে। কিন্তু কি এমন বললেন অভিনেত্রী সাক্ষাৎকারে যার জন্য দর্শকেরা তার দিকে আঙ্গুল তুললেন।

অভিনেত্রীকে প্রশ্ন করা হয় সন্ধ্যার আগে মানুষ এবং অভিনেত্রী হিসেবে তারা কেমন লাগতো তার উত্তরই দিলি চক্রবর্তী জানান, ‘সন্ধ্যা রায় একটু ইয়ে ছিল…,ওঁর হয়তো ভালো লাগত না আমার সঙ্গে কাজ করতে যেহেতু আমি ওই নরম্যাল অ্যাকটিং করতাম। আর সবাই বলতো, বাহ দারুণ হয়েছে তোমার অভিনয়। সেটা ওঁর পছন্দ হতো না। কিন্তু এমনি ভালো লাগতো, যদিও খুব একটা মিশতো না।’

অভিনেত্রীর এই কথাই যেমন অনেকেই অভিনেত্রীকে সমর্থন করেছেন আবার অনেকে বিরোধিতাও করেছেন। অনেকের দাবি হিংসে থাকে হয়তো অভিনেত্রী দুই জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রীর সম্পর্কে এমন বক্তব্য রাখছেন।

আরও পড়ুনঃ মধ্য গগনে প্লেন, হঠাৎই দুর্ঘটনা! সেই সময়ে আকাশপথেই সায়ক চক্রবর্তী! ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ অভিনেতা!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button