অমিতাভ বচ্চনের ফাই-ফরমাস খাটতেন মিঠুন! আজ তার ঝুলিতেই তিনটে জাতীয় পুরস্কার

ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি তথা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) জীবন কাহিনী যে কোন বলিউডের নায়ক নায়িকার জীবনের গল্পকে হার মানাবে। রাস্তা থেকে উঠে এসে রাতারাতি অভিনয়ে জগতে এনেছিলেন নতুন জোয়ার। বলিউড থেকে টলিউড সহ আরো অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন বিভিন্ন ভাষায় মোট ৩৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

মিঠুন চক্রবর্তীর জীবনের কঠিন লড়াই

এমনও সময় গিয়েছে যখন বলিউডে কাজ পাওয়ার জন্য তাকে বড় বড় অভিনেতাদের ফাইফরমাস খাঁটতে হয়েছে। মুম্বাইতে থাকা খাওয়ার জন্য সামান্য টাকা টুকুও ছিল না তার কাছে। সেই মিঠুন চক্রবর্তী আজ সকলের প্রিয় দাদা। যখন প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী তখন তিনি হিরো হবার মতো কোনো রকম ফিচারই ছিল না অভিনেতার। ছিপচিপে চেহারা, চাপা গায়ের রং দেখে অনেকেই তাকে দূরে সরিয়ে দেন। বড় বড় অভিনেতা অভিনেত্রী তাকে দেখে দূরে সরে যেতেন। অনেকেই মিঠুন চক্রবর্তী ছবিতে অভিনয় করবে শুনে সেই ছবি থেকে সরে এসেছিলেন। পরে তারাই আবার মিঠুনের সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছিলেন।

বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করা প্রথম ভারতীয় ছবি ছিল ‘মৃগয়া’। কিন্তু ট্যালেন্টেড অভিনেতার কদর কবে বা ইন্ডাস্ট্রি করেছিল। তাই মিঠুন চক্রবর্তী কেউ সেই সময় ফিরিয়ে দিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু থেমে থাকেননি অভিনেতা হাল ছাড়েন নি। দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছিলেন। পেট চালানোর জন্য তখন স্পটবয়ের কাজ করছেন। মিঠুনকে দেখে অভিনেতা জিতেন্দ্র তাচ্ছিল্যের ভঙ্গিতে বলেছিলেন, ‘যদি এই ছেলে কোনও দিন নায়ক হতে পারে, তবে আমি অভিনয় ছেড়ে দেব।’

১৯৮২ সালের ডিস্কো ড্যান্সার ছবিই মিঠুনের ভাগ্য বদলে দেয়। ডিস্কো ডান্সার ছবির গান, গল্প আর মিঠুনের নাচ ছিল দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর পেয়ার হুয়া চোরি চোরি, ত্রিনেত্র, পেয়ার ঝুকতা নাহি, গুলামী সহ ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছিলেন।

আরও পড়ুনঃ মমতা শঙ্করের কপালে গজিয়ে ওঠা মাং’সপিণ্ড হয়ে দাঁড়ালো ভয়ের কারণ! করাতে হবে সা’র্জারি!

বলিউডের পাশাপাশি বাংলা ছবিতে তার অবদান কম নয়। মৃগয়া ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেতা। আজও এই বয়সে এসে সমানতালে অভিনয় করে চলেছেন অভিনেতা। প্রজাপতি, শাস্ত্রীর মতো ছবিতে আজও তাকে সাবলীল ভাবে অভিনয় করতে দেখা যায়।

Back to top button