মমতা শঙ্করের কপালে গজিয়ে ওঠা মাং’সপিণ্ড হয়ে দাঁড়ালো ভয়ের কারণ! করাতে হবে সা’র্জারি!

জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করকে (Mamata Shankar) কে না চেনেন। নিজের নাচ ও অভিনয়ের জন্য তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় ছিলেন। ১৯৫৫ সালের ৭ জানুয়ারী জন্মগ্রহণ করেন। বাবা নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং মা অমলা শংকর। তার আরও একটি পরিচয় হলো তিনি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্করের ভাগ্নি।

১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃণাল সেন পরিচালিত মৃগয়া ছবির হাত ধরে তার অভিনয় জীবন যাত্রা শুরু। এরপর একের পর এক গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, শূন্য থেকে শুরু, প্রজাপতি, রঞ্জনা আমি আর আসবনা, জাতিস্মর, আগন্তুকের পরে, পিংক, প্রধান এর মতন ছবিতে কাজ করেছেন।

অভিনেত্রীকে যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা খেয়াল করে দেখেছেন অভিনেত্রীর কপালের এক কোনায় একটি গোলাকৃতির মাং’সপিণ্ড মত দেখা যাচ্ছে। যা দিনে দিনে বড় আকৃতি ধারণ করছে। এই নিয়ে দর্শকদের মনে নানা রকম প্রশ্ন উঠেছে। অনেকেই অভিনেত্রীকে নিয়ে চিন্তিত। গোলাকৃতি ওই বস্তুটি দেখে অনেকেই ভেবেছিলেন অভিনেত্রীর হয়তো টি’উমার ধরা পড়েছে।

অনেকেই তখন অভিনেত্রীকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। অভিনেত্রীকে ঘিরে উঠেছিল নানান রকম প্রশ্ন। অভিনেত্রী ঠিক আছে কিনা, কিংবা তার কপালে সেটা মাং’সপিন্ড ওটা আসলে কি? অপারেশন করালে সেসব ঠিক হয়ে যাবে কিনা, অভিনেত্রী আবার স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা এই সমস্ত প্রশ্ন ঘিরে ধরেছিল।

আরও পড়ুন: প্রাক্তন স্বামীকে নিয়ে বি’স্ফোরক দেবশ্রী! কি বললেন তিনি?

কি হয়েছে অভিনেত্রী মমতা শঙ্করের?

তবে এক সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছেন টি’উমার বা ক্যা’ন্সার কিছুই তার হয়নি। তিনি একদম সুস্থ রয়েছেন, তাই তাকে নিয়ে চিন্তার কোন কারণ নেই। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘ওটা আসলে গজিয়ে ওঠা বাড়তি হা’ড়। ওটা কোনও মাং’স পিণ্ডও নয়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অ’স্ট্রিওমা। মেকআপ দিয়েও ওটাকে ঢেকে রাখা যায় না। অনেকদিন থেকেই ছিল। ক্রমাগত বড় হচ্ছে। তবে আবারও বলছি ওটা টি’উমার নয়। তাই ভয়ের কিছু নেই। কসমেটিক সার্জারি করে এই হাড়কে নির্মূল করা যয়া। চিকিৎসকরা সেকথা বলেওছেন। আমি সময় করে উঠতে পারছেন না। সময় পেলেই করিয়ে নেবো’।

Back to top button