‘কারণ এটাই আমার শেষ সুযোগ, এরপর আমি আর…’- এই শেষ সুযোগের অর্থ কি? তবে কি বিনোদন জগত থেকে চিরবিরতি নিতে চলেছেন অভিনেত্রী?

এক সময় শুধুই কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবে পরিচিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু আজকের শুভশ্রী একেবারেই বদলে গিয়েছেন। তিনি এখন ভরসার আরেক নাম। প্রতিটি নতুন চরিত্রে নিজেকে অন্যভাবে তুলে ধরছেন তিনি। পরিণীতা ছবির সাফল্য তাঁর জীবনে বড় মোড় এনে দিলেও তা দিয়ে তিনি থেমে থাকেননি। বরং সেই পথ ধরে আরও বহু বৈচিত্রময় চরিত্রে নিজেকে ছড়িয়ে দিয়েছেন এই নায়িকা।
গত কয়েক বছরে শুভশ্রীকে নানা রূপে দেখেছেন দর্শকরা। কখনও গৃহপ্রবেশ ছবিতে সাদামাটা এক গৃহবধূর চরিত্রে তিনি ছিলেন চেনা বাংলার মেয়ে। আবার অনুসন্ধান সিরিজে তাঁর সাহসী সাংবাদিকের রূপে প্রশংসা কুড়িয়েছেন অজস্র। আর ইন্দুবালা ভাতের হোটেলে তাঁর অভিনয় দেখে বহু দর্শকই তাঁকে নতুনভাবে আবিষ্কার করেছেন। প্রতিটি চরিত্রে তাঁর নিজস্বতা ও আন্তরিকতা তাঁকে আরও শক্তিশালী অভিনেত্রী করেছে।
এই বছরের শেষেই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে। ছবির প্রচারে এখন ব্যস্ত শুভশ্রী। এই প্রচারের মধ্যেই এক সাক্ষাৎকারে তিনি বলেন যে প্রতিটি চরিত্রই তাঁর কাছে যেন নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। এই মন্তব্যের পর থেকেই অনেকেই ভাবতে শুরু করেন তিনি কি তবে কাজ থেকে বিরতি নিতে চলেছেন। তবে সত্যি তা একেবারেই নয়।
শুভশ্রীর বক্তব্য হল তিনি প্রতিটি কাজের সময় মনে করেন এটি তাঁর শেষ সুযোগ। কারণ তিনি অতীতকে আঁকড়ে থাকতে চান না। পুরনো সাফল্য বা ব্যর্থতার দিকে তাকিয়ে এগোতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। প্রতিটি চরিত্রের সঙ্গে নতুন এক শুভশ্রী জন্মায় এবং সেই নতুন দিকটাই দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। এই মনোভাবই তাঁকে বারবার আরও উন্নত করেছে।
আরও পড়ুনঃ ‘হিন্দু ধর্মের অপমান!’- পাতে গ’রুর মাংস পড়তেই তুমুল বিতর্ক! স্বরলিপির জবাবে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
নতুন ছবির প্রচারের মাঝেই শুভশ্রী শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ওয়েটিং রুম ছবির কাজ। আগামী বছরেও তাঁর ঝুলিতে আছে বেশ কিছু চমক। তবে আপাতত সবার চোখ লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে তাঁর বিনোদিনী রূপে। দর্শকরা অপেক্ষায় আছেন দেখতে শুভশ্রী এবার কোন নতুন সত্তায় তাঁদের মুগ্ধ করেন।

