‘আমরা অনেকক্ষণ না খেয়ে ছিলাম…’ ‘কাঠের জালে রান্না করেছি…’ গ্যাস সংকটে বিপাকে কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

দেশজুড়ে গ্যাসের সংকট নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, তখন সেই সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)-ও। গ্যাস বুকিং করার পরও সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ এখন অনেকেরই। ঠিক সেই একই সমস্যায় পড়েছেন কনীনিকা। বাড়ির গ্যাস প্রায় শেষ হয়ে আসায় তাঁকে বাধ্য হয়ে অন্য উপায়ে রান্নার ব্যবস্থা করতে হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বাড়ির বেশিরভাগ দায়িত্ব তিনিই সামলান। প্রতিদিনের কাজের ব্যস্ততার মধ্যেই সংসারের ছোটখাটো বিষয়গুলোর দিকে নজর রাখতে হয় তাঁকে। তবে গ্যাসের এই সমস্যা যে এতটা বড় হয়ে দাঁড়াবে, তা আগে বুঝতে পারেননি বলেই জানান তিনি।
কনীনিকার কথায়, কখনও কখনও সব দায়িত্ব একা সামলাতে গিয়ে কিছু বিষয় চোখ এড়িয়ে যায়। তবুও তিনি পরিস্থিতিকে নিয়ে খুব বেশি অভিযোগ করতে চান না। তাঁর মতে, গ্যাস এমন কিছু নয় যা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাই ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই এখন একমাত্র উপায়।
এই সমস্যার কথা মাথায় রেখে বাড়িতে বিকল্প ব্যবস্থাও করে রেখেছেন অভিনেত্রী। ইন্ডাকশন চুলা ব্যবহার করছেন, নতুন করে একটি রাইস কুকারও কিনেছেন। প্রয়োজন হলে কাঠের উনুনে রান্না করার মতো পুরনো পদ্ধতিতেও তিনি ফিরে গেছেন, যাতে বাড়ির কাজ থেমে না থাকে।
আরও পড়ুনঃ ‘ফোনটা দে আমায়, আমি…’ রুবেলের ফোনে কী এমন দেখলেন শ্বেতা? ছিনিয়ে নিতে চাইলেন ফোন! তবু ফোন ছাড়লেন না রুবেল!
শুধু বাড়িতে নয়, শুটিং সেটেও এই সমস্যার প্রভাব পড়েছে। কনীনিকা জানান, সম্প্রতি একটি শুটিংয়ের সময় পুরো ইউনিটের রান্না কাঠের জ্বালায় করতে হয়েছে। এতে রান্না শেষ হতে অনেক দেরি হওয়ায় সবাইকে বেশ কিছুক্ষণ না খেয়েই থাকতে হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে লাঞ্চ ব্রেক হয়। অভিনেত্রীর মতে, সময়টা একটু কঠিন হলেও ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে জরুরি।

