“নোংরামির একটা সীমা থাকা উচিত”! রচনার স্নানের ভাইরাল ভিডিও দেখে বিস্ফোরক কোয়েল! “মানুষের রুচির অভাব”- অকপটে রঞ্জিত কন্যা!
৯০ দশকের শুরুর দিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের প্রথম সারির তালিকায় ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) নাম। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় পাশাপাশি ওড়িশা, তামিল ছবিতে অভিনয় করেছেন রচনা। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর একটা সময় নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে আনেন।
তারপরেই দিদি নাম্বার ওয়ান এর মতো রিয়ালিটি শো এ যোগদান করেন। বর্তমানে অভিনেত্রীকে আমরা সেখানেই সঞ্চালিকা হিসেবে দেখতে পাচ্ছি বিগত ১০-১২ বছর ধরে। অভিনয় জগতের থেকেও দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকা হওয়ার পর থেকে অভিনেত্রীর জনপ্রিয়তা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা ব্যানার্জি।
বর্তমানে তো রাজনীতির ময়দানেও নাম লিখিয়েছেন অভিনেত্রী। যার কারণে মাঝেমধ্যেই বিতর্ক সমালোচনার মধ্যে পড়তে হয় অভিনেত্রীকে। নিজের কর্মকাণ্ডের জন্য ট্রোলের মুখে পড়তে হয়। সম্প্রতি আবারো নিজের কাজের জন্য সমালোচিত হলেন জনপ্রিয় অভিনেত্রী। এবারে খোদ টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ট্রোল করলেন রচনাকে নিয়ে।
সম্প্রতি কিছুদিন আগেই মহাকুম্ভতে গঙ্গা স্নানে গিয়েছিলেন রচনা। গঙ্গা স্নানে ডুব দেওয়ার সময় তার পরনে ছিল গেরুয়া রঙের সালোয়ার কামিজ। রচনার সেই গঙ্গা স্নানের ভিডিও সারা সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়েছিল। কেউ কেউ ওই ভিডিও দেখে প্রশংসা করেছিলেন, আবার কেউ কেউ ওই ভিডিও দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অভিনেত্রীর দিকে। সেই ভিডিও দেখে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েলও কটাক্ষ করেছেন অভিনেত্রীকে নিয়ে।
আরও পড়ুনঃ বাস্তবের বাবা মেয়ের জুটি কামাল করছে পর্দাতেও! জানেন মিঠিঝোরা ধারাবাহিকের এই জনপ্রিয় জুটি কারা?
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রচনার ওই ভিডিও দেখার পর নাকি কোয়েল বলেছেন গঙ্গা স্নান অনেকেই করে থাকে, কিন্তু তাই বলে এভাবে ভিডিও আপলোড করাকে তিনি একেবারেই সমর্থন করেন না। অভিনেত্রীর কথায় “নোংরামির একটা সীমা থাকা উচিত, মানুষের এখন রুচির অভাব হয়ে গিয়েছে।” এই বিষয়টাকে তিনি অশ্লীলতা হিসেবেই দেখেছেন যদিও অভিনেত্রী এই কথা আদৌ বলেছেন কিনা সেই নিয়ে কোনরকম প্রমাণ নেই। সাধারণ মানুষের গুঞ্জনে এই কথা উঠে এসেছে।
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

