নিজের সদ্যজাত মেয়েকে ছেলের থেকে দূরে রাখেন কোয়েল! ছেলেকে কেন নিজের বোনের কাছে আসতে দেন না অভিনেত্রী?

টলিউডের নায়িকাদের মধ্যে সকলের সবচেয়ে পছন্দের অভিনেত্রী যদি কেউ হয়ে থেকে তবে তিনি আর কেউ নন সকলের প্রিয় কোয়েল মল্লিক (Koel Mallick)। টলিউডের নায়িকাদের মধ্যে তিনি একমাত্র যার হেটার্স খুঁজে পাওয়া খুব মুশকিল। প্রত্যেকেই তাকে ভীষণ ভালোবাসেন। ২০০০ সালের শুরুর সময় থেকে হাজার হাজার ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বাবা রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে নয় বরং তিনি নিজের পরিচয় নিজের অভিনয়ের মাধ্যমে সকলের কাছে তৈরি করেছেন। নিজের অভিনয় জীবনে তিনি বহু ছবিতে অভিনয় করেছেন এবং এখনো করে চলেছেন।
বর্তমানে দুই সন্তানের মা কোয়েল মল্লিক। পুত্র সন্তান কবীর এবং কন্যা সন্তানকে নিয়ে এখন তার ভরা সংসার। একদিকে যেমন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন। অন্য দিকে সংসার এবং সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করছেন কোয়েল। কিন্তু জানেন কি কন্যা সন্তান হওয়ার পর থেকেই ছেলে কবীরের থেকে বোনকে দূরে রেখেছেন অভিনেত্রী।
কিন্তু কেন নিজের দুই সন্তানকে আলাদা রাখছেন অভিনেত্রী? সেই কারণ শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। এই বিশেষ কারণের জন্য কবিরের থেকে তার সদ্যোজাত বোনকে দূরে রাখছেন তিনি। জন্মের পরপরই ছেলে কবীরের মুখ দেখিয়েছিলেন কোয়েল-নিসপাল। মেয়ের ক্ষেত্রে অবশ্য গোপনীয়তা বজায় রেখেছেন জুটি। মুখ দেখানো তো দূরের কথা, এখনও মেয়ের নাম পর্যন্ত প্রকাশ্যে আনেননি কোয়েল।
মা হওয়ার পর কেটেছে প্রায় দেড় মাস। এতদিন ক্যামেরার সামনে আসেননি কোয়েল। কিছুদিন আগে একটি ব্র্যান্ড প্রমোশনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে এসেই নিজের দুই সন্তানকে আলাদা রাখার প্রধান কারণ জানালেন তিনি। যা শুনে সাধারণ মানুষ তো একেবারে অবাক হয়ে গিয়েছেন। এমন ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করেনি।
আরও পড়ুনঃ ‘সিরিয়াল সিনেমায় কাজ.. লাইনে নামিয়ে দিলে…’ দর্শকদের কটুক্তির শিকার অভিনেত্রী অনন্যা!
অভিনেত্রী জানান “ও তো বোনকে এখনো পুতুল ভাবে মনে হয়। হাত দিয়ে আদর করতে চায়, গাল টিপতে চায়। আমি বলি এরকম করতে নেই, তবে আমি ওকে বোনকে চটকাতে দিই।” এটাই হলো মূল উদ্দেশ্য দু’জনকে মাঝেমধ্যে আলাদা রাখার। আসলে কবীরও এখন অনেকটাই ছোট। ২০২০ সালে জন্ম হয়েছে কবীরের। বয়স তার মাত্র ৫, তাই এখনো এতটা বোধ শক্তি আসেনি।

