‘সিরিয়াল সিনেমায় কাজ.. লাইনে নামিয়ে দিলে…’ দর্শকদের কটুক্তির শিকার অভিনেত্রী অনন্যা!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একজন জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রী হলেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। মাঝেমধ্যে স্পষ্ট কথা বলার জন্য খবরের শিরোনামে থাকেন। তার ঠোঁটকাটা স্বভাবের জন্য মাঝেমধ্যেই তাকে সমালোচিত হতে হয়। জি বাংলার এক সময়কার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতাতে অভিনয় করে দর্শকের মনে প্রথম জায়গা তৈরি করেছিলেন অনন্যা। তারপর থেকে অভিনেত্রীকে কেউই ভুলতে পারেননি। তারপর থেকে একাধিক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী।
শেষবার থেকে স্টার জলসার জয় কালী কলকাত্তাওয়ালি ধারাবাহিকে দেখা গিয়েছিল। বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। বহুবছর পর আবার বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে নতুনভাবে দেখার জন্য তো সকলেই বেশ আগ্রহী।
কিন্তু যখন প্রথম প্রথম এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেই সময় অভিনেত্রীকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, অনেক পরিস্থির সম্মুখীন হতে হয়েছে। তিনি যখন ২০০০ এর শুরুর দিকে টলিউডে আসেন তখন তাঁকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। তাঁর আশেপাশের মানুষরা ব্যাপারটা ভালো ভাবে নেননি।
সাক্ষ্যকারে অভিনেত্রী জানান ‘২০০১ সালে আমি আমার কেরিয়ার শুরু করি। তখন ব্যাপারটা কেউ অতটা সহজে গ্রহণ করেনি। মানুষ তখন মনে করতেন যে এই জায়গাটা ভালো না। তাঁদের আলাদা একটা ভাবনা চিন্তা ছিল এই জায়গাটা নিয়ে। লাইনে নামিয়ে দিলে শুনতে হতো। এটা তাঁদের ভুল নয়। তাঁরা বিষয়টা নিয়ে তেমন ভাবে কিছু জানত না। তাঁরা তখন এই ইন্ডাস্ট্রিকে বাইরে দিয়ে দেখত, আজ যেভাবে দেখা হয় সেভাবে দেখতো না কেউ।’
আরও পড়ুনঃ অদ্ভুত চমৎকার! বিয়ের তিন মাসের মাথায় সন্তানের জন্ম দিলেন রুপসা! ছেলে হলো নাকি মেয়ে?
অভিনেত্রী আরও বলেন ‘আমাদের সবার কিছু না কিছু ইচ্ছে, আশা ছিল। বন্ধুদের সঙ্গে কথা বলতাম, আলোচনা করতাম, রোজ কেমন কী কাজ হল চর্চা চলত। একসঙ্গে সবাই মিলে বসে লাঞ্চ করতাম। সেটে তখন একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করত। কিন্তু যখন বাড়ি ফিরতাম, তখন আত্মীয়, পরিচিত এমনকি আমার বাবা মাকে ফেস করা একটু কঠিন ছিল। ওরা ব্যাপারটাকে সহজ ভাবে নেয়নি খুব একটা।’

