‘হ্যাঁ নাকের মধ্যেই ঢুকিয়ে দে…ক্যামেরার পিছনে না হোক, সামনে অনেক চ’ড় থা’প্পড় ঘু’ষি মেরেছি!’ কোয়েল-যীশুর সেই টক ঝাল মিষ্টি খুনসুঁটি! আর কি কখনও বড় পর্দায় ফিরবে এই মিষ্টি জুটি?

বাংলা বাণিজ্যিক সিনেমার ধারায় যখন দেব-কোয়েল বা জিৎ-কোয়েল জুটি সুপারহিট, ঠিক সেই সময়েই যীশু সেনগুপ্তের (Jishu Sengupta) সাথে কোয়েলের জুটি এক অন্য মাত্রার আবেদন তৈরি করেছিল। তাঁদের জুটিকে দর্শক সবসময়ই খুব ‘ক্লাসি’ এবং রুচিশীল বলে মনে করে। কোয়েল (Koel Mallick) এবং যীশু (Jishu Sengupta) প্রথম দিকে বেশ কিছু বাণিজ্যিক ছবিতে একসাথে কাজ করলেও, তাঁদের জুটির প্রকৃত ম্যাজিক ধরা পড়ে পারিবারিক ও রোমান্টিক ঘরানার সিনেমাগুলোতে। তাদের প্রাণোচ্ছ্বল উপস্থিতি পর্দায় এক সুন্দর ভারসাম্য তৈরি করে।
যীশু এবং কোয়েলের পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেকটা একই রকম দুজনেই ইন্ডাস্ট্রির ভেতর বড় হয়েছেন, দুজনেই অত্যন্ত মার্জিত পরিবারের সন্তান। তাঁদের বন্ধুত্বের মূল ভিত্তি হলো একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। কোয়েলের মতে, যীশু এমন একজন মানুষ যার সামনে কোনো রকম মেকি আচরণ করার প্রয়োজন হয় না। এই সহজবোধই পর্দায় তাঁদের কেমিস্ট্রিকে করে তোলে অকৃত্রিম।
যীশু সেনগুপ্ত তাঁর রসিক স্বভাবের জন্য পরিচিত, আর কোয়েল তাঁর মিষ্টি ও শান্ত স্বভাবের জন্য। সেটে যীশুর প্রধান কাজই হলো কোয়েলকে উত্ত্যক্ত করা। কোয়েলকে শান্ত মনে হলেও, যীশুর মজার জবাবে তিনি যখন মিষ্টি করে ধমক দেন বা মজার ছলে রেগে যান, তখন পুরো সেটের পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে।
সম্প্রতি তাদের পুরনো একটি ভিডিও আবারো ভাইরাল হয়েছে। শুটিং ফ্লোরে বা ছবির প্রচারে যীশু সেনগুপ্ত মানেই একরাশ প্রাণচাঞ্চল্য এবং অফুরন্ত মজা। আর সেই মজার প্রধান লক্ষ্য যদি হন তাঁর প্রিয় বন্ধু কোয়েল মল্লিক, তবে তো কথাই নেই। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ‘ঘরে বাইরে আজ’ ছবির শুটিংয়ের সময়কার। ভিডিওতে কোয়েলের নাকের সামনে মাইক নিয়ে যাওয়ার বেশ বিরক্ত প্রকাশ করে রেগে যান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ওঠেন। আর এই ছবিতে যে মারপিট এর যে দৃশ্য আছে সেই জন্য পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন কোয়েল। কারণ ক্যামেরার পেছনে তিনি এ সমস্ত কাজ করতে পারেন না তাই ক্যামেরার সামনে সমস্ত প্রতিশোধ নিয়েছেন যীশুর থেকে।
আরও পড়ুনঃ ‘একদিন তো সবই ছেড়ে দিতে হয়…’ ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত অরিজিৎ সিং-এর? জানালেন গায়কের বোন অমৃতা!
ভিডিওটিতে দেখা যায়, কোয়েল মল্লিক অত্যন্ত মন দিয়ে ছবির চরিত্র বা অভিজ্ঞতা নিয়ে ক্যামেরার সামনে কথা বলছেন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা যীশু সেনগুপ্ত স্থির হয়ে বসার পাত্র নন। কোয়েল যখনই সিরিয়াস কোনো কথা বলছেন, যীশু পাশ থেকে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে তাঁকে হাসানোর বা বিরক্ত করার চেষ্টা করছেন। কখনও হাত নেড়ে, কখনও মুখ ভেঙচি কেটে তিনি বারবার কোয়েলের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই ভিডিও ভক্তদেরও বেশ মজা দিয়েছে।

