সংসারের চাপে ছেড়েছিলেন গান! কেমন ছিল গায়িকা মিতা চ্যাটার্জির শেষ জীবন?

৯০ দশকের বাংলার জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন ছিলেন মিতা চ্যাটার্জী (Mita Chatterjee)। একাধিক অ্যালবামের গান গেয়ে সেই সময় মিতা চ্যাটার্জি সকলের মন জয় করে নিয়েছিলেন। তার গাওয়া জনপ্রিয় গান গুলির মধ্যে অন্যতম একটি ছিল ‘পালকিতে বউ চলে যায়’। সেই গান আজও ভোলেনি বাঙালি। আজও যেকোনো বাঙালি বিয়ে বাড়িতে এই গান শোনা যায়। আরো অন্যান্য হিট গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে এই গানটি যেন মিতার (Mita Chatterjee) জীবনের মানচিত্র টাই বদলে দিয়েছিল। খুব ছোট থেকে গানের জগতের সঙ্গে যুক্ত ছিলেন মিতা। ছোটবেলা থেকেই তার মা-বাবা চাইতেন পড়াশোনার পাশাপাশি মিতা গান শিখুক, তাই অনেক ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন গায়িকা।
পালকিতে বউ চলে যায় গানের হাত ধরে গায়িকা এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে তাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট অ্যালবাম মুক্তি পেয়েছে তারপর থেকে। আসলে পালকিতে বউ চলে যায় এই গানটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। সেই সময় যেই কোম্পানি তরফ থেকে এই গানটি মুক্তি পেয়েছিল সেই কোম্পানিটি বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে গানটি বিশেষ জনপ্রিয়তা পায়নি। ২০০০ সালে মিতা চ্যাটার্জি যেই কোম্পানির সঙ্গে কাজ করছিলেন সেই অ্যালবাম কোম্পানি তরফ থেকে নতুন করে গানটি আবার রিলিজ করা হয় তারপরেই এই গানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল দিকে দিকে।
বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সময় মিতা চ্যাটার্জির বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পরেও তিনি নিজের গানের জগতকে সমানভাবে সময় দিয়েছেন। তার গানের মাঝে কখনোই তার শ্বশুরবাড়ির লোকজন বাধা হয়ে দাঁড়াননি। তার স্বামী সব সময় মিতা চ্যাটার্জিকে এই বিষয়ে সাপোর্ট করেছেন। কেরিয়ারের শুরুর দিকে মিতা আশা ভোঁসলের গান গাইতেন তবে কোনদিনই আশা ভোঁসলেকে নকল করেনি। তাও তিনি লোকের মুখে আশা কণ্ঠী নামে পরিচিত ছিলেন।
সেই সময়ে পরিবারের লোকজন তাকে জানিয়েছিলেন তার নিজস্ব পরিচয় থাকা দরকার। এরপরে পরিবারের সকলের সহযোগিতায় তিনি নিজের গাওয়া গান বিভিন্ন অ্যালবামের মাধ্যমে প্রকাশিত করেন। তারপর থেকেই মিতাকে কেউ আশা কণ্ঠী হিসেবে নয় বরং তার নিজের গানের জন্য চিনেছিলেন। তারপর থেকে তিনি শুধুমাত্র অ্যালবামে নয় বিভিন্ন সিনেমাতেও গান গেয়েছেন। তাঁর গলায়, ‘তবু কথা হল না’, ‘একটু বসো চলে যেও না’, ‘গোল্ড প্রিন্টের শাড়ি পরে’, ‘মাছের কাঁটা খোঁপার কাঁটা’, ‘তোল ছিন্ন বীণা’, ‘বউ কথা কও’ আজও শ্রোতাদের মধ্যে সমানভাবে জনপ্রিয়।
আরও পড়ুন: রাঙার কাছেই ধরা পড়ল বৃন্দা! বৌমাকে কি শাস্তি দেবে টিচার দিদিমণি?
গানে জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিতা
তবে এত জনপ্রিয় একজন সংগীত শিল্পী হবার পরেও একসময় সঙ্গীত জগত থেকে হারিয়ে গিয়েছিলেন মিতা চ্যাটার্জি। তার পুরনো অ্যালবামের গান গুলো এখনো বাজে বিভিন্ন পূজার মন্ডপ এবং বিয়ের প্যান্ডেলে। কিন্তু নতুন করে আর কোনরকম গানের রেকর্ড করেননি গায়িকা। জানা গিয়েছে জনপ্রিয়তা পাওয়ার পরেও নিজের সংসারকেই গুরুত্ব দিয়েছিলেন তিনি। তবে গানের জগৎ থেকে পুরোপুরি সরে আসেনি তিনি। সংসার সামলে তিনি ছুটির দিনে নিজের একাডেমিতে অসংখ্য ছেলেমেয়েকে গান শেখান। নিজেও প্রতিদিন রেওয়াজ করেন।

