রাঙার কাছেই ধরা পড়ল বৃন্দা! বৌমাকে কি শাস্তি দেবে টিচার দিদিমণি?
জঙ্গল পাহাড়ি এলাকায় ঘেরা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মেয়ে রাঙামতির জীবনের গল্প নিয়ে শুরু হয়েছে স্টার জলসার (Star jalsha) ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। রাঙামতির চরিত্রে অভিনয় করছে নবাগত অভিনেত্রী মনীষা মন্ডল। যে কিনা ধারাবাহিক জগতে একেবারেই নতুন। মডেলিং জগৎ থেকে উঠে আসা মনীষার এটাই প্রথম ধারাবাহিক। ধীরে ধীরে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে এই ধারাবাহিক সেটাও দেখা যাচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙাকে বাড়ি থেকে বের করার জন্য নতুন প্ল্যান করছে বৃন্দা। ময়না এবং তার দাদা সুব্রতর সাথে মিলে রাঙার বিরুদ্ধে ষ’ড়যন্ত্র করছে তারা। এদিকে আক্কুর সাথে রাঙার যে সম্পর্ক একেবারেই তা সহ্য করতে পারছে না বৃন্দা তাই আহেরির সামনে রাঙাকে অ’পমান করছে। এদিকে নবারুণ এবং প্রমিতা মিলে রাঙার ভবিষ্যতের কথা ভেবে যাচ্ছে, তার ভালো বিয়ে দেওয়ার কথা ভাবছে।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ১৮ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 18 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আহেরি আক্কুদের বাড়িতে আসার পর বৃন্দা পার্টির আয়োজন করে। রাঙা এবং অদিতি মিলে সেইজন্য আহেরিকে সুন্দর করে সাজিয়ে তোলে। এরই মধ্যে এসে আক্কু এসে আহেরিকে দেখে একদম অবাক। তারপর আক্কু রাঙাকে তীরন্দাজের বিভিন্ন ভিডিও দেখাতে থাকে। যাতে রাঙা সেই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে। আসলে আক্কু এবং তার মায়ের স্বপ্ন রাঙা অনেক বড় একজন তীরন্দাজ হবে। তাই জন্যই আক্কু সব রকম ভাবে রাঙাকে সাহায্য করার চেষ্টা করছে।
রাঙার ক্ষতি করতে প্ল্যান বৃন্দার
অন্যদিকে রাঙার কিভাবে ক্ষ’তি করা যায় সেই প্ল্যান করতে থাকে বৃন্দা। নিজের বরকে দিয়ে বৃন্দা রাতের পার্টির জন্য নানান রকমের খাওয়া দাওয়ার আয়োজন করে। সাথে রঙিন পানীয় ব্যবস্থা করে। সবাইকে লুকিয়ে রাঙাকে ফাঁ’সানোর জন্যই এই প্ল্যান করে বৃন্দা। সুব্রত এবং ময়না প্রথমে বুঝতে পারেনি বৃন্দা রাঙার বি’রুদ্ধে এরকম একটা প্ল্যান করবে, তারা ভেবেছিল আক্কু এবং আহেরিকে বাবা-মার সামনে ছোট করার জন্য বৃন্দা এই প্ল্যান করছে কিন্তু পরে বৃন্দা তাদের খোলসা করে জানায় যে রাঙাকে ছোট করার জন্য এই সমস্ত আয়োজন করছে বৃন্দা।
আরও পড়ুন: শুরু পাল্টে গিয়ে উল্টে দেওয়ার খেলা! পিসিমণিকে ঘোল খাইয়ে ছাড়ল ঝিলিক!
প্রমিতা ফোন করে আক্কুদের সমস্ত খোঁজ খবর নেয়। আক্কু জানায় আহেরি বাড়িতে আসার জন্য বৃন্দা পার্টির আয়োজন করেছেন। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করবে। প্রমিত জানায় তারাও এখানে ঠিকঠাক আছে, কাকুর বাবা ও ভালো আছে আক্কুর বাবাও ভালো আছে। এরপর রাঙা প্রমিতার সাথে কথা বলে তার এবং নবারুনের খোঁজখবর নেয়। তাদের সাবধানে থাকতে বলে। রাঙার এই সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায় আক্কু। এবারে দেখার অপেক্ষায় রাতের পার্টিতে বৃন্দা রাঙার কোনো ক্ষ’তি করতে পারে কিনা।

