ক্ষুদে শিল্পী নয়, এবার নায়িকা হয়ে ফিরছে ভুতু! আসছে আর্শিয়া মুখার্জীর নতুন ধারাবাহিক!

বাংলা টেলিভিশন জগতে এমন অনেক খুদে অভিনেত্রী রয়েছেন যারা একসময় নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে অনেকটা জায়গা তৈরি করে ফেলেছিলেন। তবে বিভিন্ন কারণে বর্তমানে বহুদিন তারা বিনোদন জগত থেকে বিচ্ছিন্ন রয়েছেন। ঠিক এমনই একজন অভিনেত্রী হলেন আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee)। বাংলার বিনোদনপ্রেমী দর্শক তাকে ভুতু নামেই বেশি চেনেন।

বাংলা ধারাবাহিক জগতে সেই ছোট্ট মিষ্টি ‘ভুতু’-কে খুব কম মানুষই হয়তো ভুলতে পেরেছেন। ভুতু সিরিয়ালে অভিনয় করে শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায় দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছিলেন। এই ধারাবাহিক তাকে খ্যাতির উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছিল। ধারাবাহিকটি শেষ হওয়ার পর মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর। এখন সেই ক্ষুদে শিল্পী অনেকটাই বড় হয়ে গিয়েছেন।

বহুদিন যাবত অভিনেত্রী ছোটপর্দায় কাজ করা বন্ধ রেখেছেন। আর্শিয়াকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে। এরপর পড়াশুনোর জন্য অভিনয় জগত থেকে টানা ৩ বছর বিরতি নিয়েছিলেন ভুতু। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের টেলিভিশনের পর্দায় নতুন করে ফিরে আসছে আর্শিয়া।

এখন প্রশ্ন হচ্ছে কোন ধারাবাহিকের মাধ্যমে পুনরায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে? এখানে বলে রাখা ভালো ছোট ভুতু অর্থাৎ আর্শিয়া মুখোপাধ্যায় কিন্তু বাংলা সিরিয়ালে ফিরছে না। তিনি হিন্দি সিরিয়ালের হাত ধরেই আবার অভিনয় জগতে ফিরছেন।

আরও পড়ুন: রোমান্টিক সিন করতে গিয়ে ঘটলো বিপত্তি! নাক কেটে র’ক্তারক্তি অবস্থায় অগ্নির!

যতদূর জানা যাচ্ছে এইবার খুব তাড়াতাড়ি কলকাতার এক নামী প্রযোজনা সংস্থা হিন্দি সিরিয়াল তৈরি করতে চলেছেন। এই আসন্ন ধারাবাহিকের শুটিং হবে কলকাতার বুকেই। আর সেই হিন্দি সিরিয়ালের জন্য কাস্ট করা হয়েছে আর্শিয়াকে। অর্থাৎ এইবার অভিনয়ে জগতে ফেরার পাশাপাশি সোজা হিন্দি ধারাবাহিকের ডেবিউ করছেন ছোট্ট ভুতু।

Back to top button