‘আপনাকে হারাতে পারবো না!’ উজিকে হারাতে নারাজ জিৎ! নিশাকে জেলে পাঠানোর পিছনে কি তবে জিৎ-এর অন্য কোনো উদ্দেশ্য?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। সায়ন্তনকে নিয়ে খেয়ার বাড়াবাড়ি যেন সব সীমা ছাড়িয়ে গেছে। সায়ন্তন আবারও নিজের চেনা ছকে মিথ্যে নাটকের জাল বুনে খেয়াকে আবেগগতভাবে দুর্বল করে তুলেছে। আর খেয়া এতটাই বোকা যে, অতীতের সব তিক্ততা ভুলে আবারও সায়ন্তনের পাতা ফাঁদেই পা দিয়ে বসে আছে। খেয়ার এই চরম দুর্বলতার সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছে তার নিজের দিদি। সে অনবরত খেয়াকে উস্কানি দিয়ে ব্রেনওয়াশ করার চেষ্টা করছে, যাতে ঋষিকে তাদের পারিবারিক ব্যবসা থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে পুরো ব্যবসাটা নিজেরা হাতিয়ে নিতে পারে।
তবে সায়ন্তন নিজেকে যতটা চতুর ভাবছে, উজি তার চেয়েও কয়েক কদম এগিয়ে। আগামী পর্বে দেখা যাবে, উজির পাঠানো কিছু লোক মুখে মাস্ক পরে এসে ঘুমন্ত অবস্থায় সায়ন্তনকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায়। সায়ন্তনকে সোজা একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একজন নতুন ডাক্তারবাবুকে দিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হয়। সেখানে উজি নিজেই ডাক্তারবাবুর সামনে সায়ন্তনের আসল রূপ ফাঁস করে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সায়ন্তন মোটেও অসুস্থ নয়, বরং রোগী সেজের নিজেকে বাঁচানোর এক নোংরা নাটক করছে মাত্র।
অন্যদিকে, ব্যবসায়িক ফ্রন্টে ঋষির জীবনেও এক নতুন ঝড় আসতে চলেছে। ঋষি একটি গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল করার উদ্দেশ্যে অন্য একটি অফিসে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে, তাদের চিরশত্রু দুর্জয় ঘোষাল নামের এক ব্যক্তি ওই অফিসে নতুন ম্যানেজার হিসেবে যোগ দিতে চলেছে। এই খবর পাওয়া মাত্রই ঋষি বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার কঠোর সিদ্ধান্ত জানিয়ে দেয়। সে পরিষ্কার বলে দেয়, যদি দুর্জয় ঘোষাল এখানে ম্যানেজার হিসেবে থাকে, তবে সে এই মুহূর্তেই তাদের সমস্ত ডিল বাতিল করছে।
এদিকে পুলিশ ডিপার্টমেন্টে উজিকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে জীত বাসু। আগামী পর্বে দেখা যাবে, জীত বাসু উজির মুখোমুখি হয়ে তাকে বলে যে, এই ডিপার্টমেন্টে উজির মতো সৎ ও যোগ্য মানুষের ভীষণ প্রয়োজন। কোনোভাবেই ডিপার্টমেন্ট তাকে হারাতে চায় না। জীত বাসুর মুখে এই কথা শুনে উজি বেশ চমকে ওঠে এবং অবাক হয়ে জানতে চায় যে, তবে কি তার দেওয়া পদত্যাগ পত্রটি এখনও গ্রহণ করা হয়নি? এই টুইস্ট উজির ক্যারিয়ারে কোন নতুন মোড় আনে, সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ অতীতের সেই অভিশাপ ফিরবে ‘পরিণীতা’য়? শিরিনের মা কেড়ে নিয়েছিল পারুলের বাবাকে! পারুলের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই কি রায়ানকে কেড়ে নেবে শিরিন?
সবশেষে, সায়ন্তনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে ঋষি যখন ভীষণ চিন্তিত, ঠিক তখনই উজি তাকে এক বড় ধাক্কা দেয়। ঋষি উজির কাছে এসে জিজ্ঞেস করে যে সায়ন্তনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে উজি কিছু জানে কি না। ঋষিকে আর কোনো অন্ধকারে না রেখে উজি সটান স্বীকার করে নেয় যে হ্যাঁ, সে সব জানে এবং সে নিজেই সায়ন্তনকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। উজির মুখে এমন বিস্ফোরক ও নির্ভীক স্বীকারোক্তি শুনে ঋষি চরম চমকে ওঠে। এখন দেখার, উজির এই পদক্ষেপ খেয়া ও ঋষির সম্পর্কে কী প্রভাব ফেলে।

