‘সম্পর্কের অভিজ্ঞতা খুব খারাপ…আর বিয়ে করতে চাই না’- ন’রক হয়ে উঠেছিল অভিনেত্রীর বৈবাহিক জীবন! মুখ খুললেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস!

পর্দার সেলিব্রিটিদের নিয়ে তো প্রতিদিনই সমালোচনা হয়ে থাকে। টলিউডে এই মুহূর্তে যাকে ঘিরে সবচেয়ে বেশি চর্চা হয় তিনি হলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তার বৈবাহিক জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা দাস (Anindita Das)

বর্তমানে জি বাংলার আনন্দী ধারাবাহিকে নায়ক ঋত্বিকের মায়ের চরিত্রে আমরা অনিন্দিতা দাসকে দেখতে পাচ্ছি। কখনোই প্রাক্তনকে নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায় না অভিনেত্রীকে। অনিন্দিতা বর্তমানে শহর কলকাতায় একটি ফ্ল্যাটে নিজের মা বাবা ও ছোট্ট একটি পোষ্য বিড়ালকে নিয়ে সুখের জীবন যাপন করছেন। আপাতত বয়স্ক মা-বাবার যত্ন আর অভিনয়ই নিয়েই কাটছে তার দিন।

কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের সময়, এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন অনিন্দিতা। জানিয়েছিলেন যে, প্রেম, ভালোবাসার কোনো জায়গা নেই তাঁর জীবনে। সঙ্গে স্পষ্ট করেছিলেন, অতীতে সম্পর্ক নিয়ে তাঁর অভিজ্ঞতা অনেক খারাপ, তাই সেই সবে আর পড়তে চান না।

উলটে অনিন্দিতার প্রশ্ন ছিল, ‘সংসারে কি শুধু একজন স্বামী আর স্ত্রী থাকে? মা-বাবা ও সন্তানকে নিয়েও তো সংসার হয়।’ সঙ্গে স্পষ্ট করেছিলেন, অভিনয় ও লেখালেখি নিয়ে যথেষ্ট ব্যস্ত তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা হোক বা সঙ্গী নির্বাচন, সবকিছুই আপাতত স্থগিত রেখেছেন।

আরও পড়ুনঃ বাড়ি থেকে পালিয়ে গেল গায়েত্রী! প্রকাশের সামনে রহস্যের উন্মোচন! মাসীমণিকে বাঁচাতে কি করবে দুগ্গামণি?

দীর্ঘ ছয় বছরের দাম্পত্য ছিল তাঁদের। তবে ডিভোর্সের পর, একটা পয়সাও খোরপোশ নেননি কাঞ্চনের থেকে। এমনকী, কাঞ্চন মল্লিককে নিয়ে কোনোরকম মন্তব্য করা থেকেও বিরত থাকেন তিনি। কাজ নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন।

Back to top button