দুই মাসের শিশুকে বাড়িতে রেখে পাহাড়ে রোমান্স! নেটিজেনদের কটাক্ষের শিকার কাঞ্চন শ্রীময়ী!

বর্তমানে টলি পাড়ার (Tollywood) সবথেকে চর্চিত জুটি হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে কাঞ্চন শ্রীময়ীর ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখে পড়েছে সেদিন থেকেই তারা চর্চার বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিজেদেরকে শুধুমাত্র ভালো বন্ধুর দাবি করে হুট করেই সকলকে অবাক করে বিয়ে করে নিয়েছিলেন তারা। তারপর তো নেটিজেনরা নানান ভাবে সমালোচনা, ট্রোল করেছে তাদেরকে। যদিও তারা সেইসব বিষয়ে বিশেষ পাত্তা দেননি। এরপরে চলতি বছরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।

সন্তান হওয়ার পরেও রেহাই মেলেনি। কাঞ্চন শ্রীময়ীকে প্রতিদিনই ট্রোল সমালোচনার শিকার হতে হচ্ছে। তারকা দম্পতিকে এবারে ফের আরো একবার নিজেদের কাজের জন্যই সমালোচিত হতে হলো। নিজেদের নানান কর্মকাণ্ডের জন্যই তারা বারবার ট্রোল সমালোচিত হয়েছেন। এবারেও তার অন্যথা হলো না। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়ে এবং ২ মার্চ সামাজিক বিয়ের মাধ্যমে কাঞ্চন-শ্রীময়ী নতুন জীবনের সূচনা করেন। বিয়ের মাত্র আট মাসের মধ্যেই, ২ নভেম্বর, তাদের কন্যাসন্তান কৃষভির জন্ম হয়।

Sreemoyee Kanchan

এখন তাদের সন্তানের বয়স মাত্র ২ মাস। এরই মধ্যে এই দম্পতি ছুটি কাটাতে পাড়ি দিলেন সিকিমের পেলিং শহরে। শ্রীময়ীর ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের ছবি, তাদের দুজনের কাটানো মুহূর্তের ছবি। কখনো বরফের মাঝে মজা, কখনো ঠান্ডা জলে বোটিং, করছে দুজনে। এমনকি ঘরের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের ছবিও শেয়ার করেছেন তারা।

তবে এত ছোট শিশুকে বাড়িতে রেখে ছুটি কাটানো নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে তাদের। নেটিজেনদের একাংশ তাদের দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছেন। তবে বরাবরের মতো সমস্ত কটাক্ষ, সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন তারা। নেটিজেনদের কথায় তাদের এখন আরো গায়ে লাগে না।

আরও পড়ুনঃ কনফার্ম হওয়ার পরেও কেনো বাদ পড়লেন নায়িকা? কারণটা জানলে চমকে যাবেন আপনিও!

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, “আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত। আমরা কাউকে কষ্ট দিচ্ছি না, বরং নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছি।” এর আগেও বহুবার সাক্ষাৎকারে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন দুজনে। এমনকি তাদের মেয়েকে নিয়েও অনেক নেটিজেন অনেক নিচু কথা বলেছেন। মেয়ের জন্যই সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

Back to top button