কনফার্ম হওয়ার পরেও কেনো বাদ পড়লেন নায়িকা? কারণটা জানলে চমকে যাবেন আপনিও!

বর্তমানে যেন ধারাবাহিকের (Television Serial) নায়িকার মুখ বদল এর লাইন পড়ে গিয়েছে। একের পর এক ধারাবাহিকের নায়িকা, খল নায়িকার মুখ পরিবর্তন হয়েই চলেছে। আমরা সকলেই জানি বিনোদন জগতের অংশ হলো ধারাবাহিক। আর এভাবে ধারাবাহিকে (Television Serial) নায়িকা, বা যে কোনো চরিত্রে পরিবর্তন হলে দর্শকরা প্রথম দিকে সেটা মেনে নিতে পারেন না। যার জন্য প্রভাব পড়ে টিআরপিতে।
আর শেষ কিছু দিনে যেভাবে একগুচ্ছ ধারাবাহিকের নায়িকা এবং বিভিন্ন চরিত্রের মুখ পরিবর্তন হল তাতে করে দর্শক তো বেজায় বিরক্ত হয়ে উঠেছে। যেমন কোন গোপনে মন ভেসেছে অহনার চরিত্রের মুখ পরিবর্তন করা হয়েছে। আবার রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের খলনায়িকার চরিত্রের পরিবর্তন করা হয়েছে। এদিকে রোশনাই ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হয়েছে।
সম্প্রতি সেরকম জি বাংলার এক ধারাবাহিকের নায়িকা চরিত্র থেকে বাদ দেওয়া হলো জনপ্রিয় অভিনেত্রীকে। হঠাৎ করে কনফার্ম হওয়ার পরেও তাকে কেন সেই চরিত্র থেকে বাদ দেওয়া হলো সেই নিয়েই ভাবছে দর্শক। অভিনেত্রী দর্শকমহলে বেশ পরিচিত। এর আগেও নায়িকা চরিত্রে থাকে দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। বেশ কিছুদিন অভিনয় জগত থেকে দূরে থাকলেও নতুনভাবে কাজের ফেরার পরিকল্পনা ছিল অভিনেত্রীর।
জি বাংলার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক ছিল ভানুমতির খেল। ওই ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রেয়সী রায়। ভানুমতির খেল ধারাবাহিককে অভিনয় করার পর অভিনেত্রীকে নায়িকা চরিত্রে আর দেখা যায়নি। তারপর দীর্ঘ কয়েক বছর কেটে গিয়েছে অভিনেত্রীর অপেক্ষায় রয়েছেন দর্শক। কবে আবার অভিনেত্রীকে নতুন চরিত্রে দেখা যাবে সেই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল।
আরও পড়ুনঃ ফের প্রধান চ্যানেলে প্রধান চরিত্রে মেয়ে বেলার ডোডো! বিপরীতে থাকছেন কে?
মাঝে শোনা গিয়েছিল জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে ফিরতে চলেছেন শ্রেয়সী। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার চরিত্রে শ্রেয়সীকে খুব শীঘ্রই দেখা যাবে। কিন্তু এবারে সেখান থেকেও রাতারাতি বাদ পড়লেন অভিনেত্রী। তবে হঠাৎ কেন অভিনেত্রী কে বাদ দেওয়া হলো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা যাচ্ছে। অর্থাৎ অঙ্কিতার ডবল রোল হতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকে।

