‘কৃষভির ভাই আসছে…’- মেয়ের এক বছর পূর্ণ হতেই ঘরে এলো নতুন সদস্য! কৃষভির জন্য বিশেষ চমক কাঞ্চন-শ্রীময়ীর!

মাত্র এক বছরের কৃষভিকে ঘিরে এখন রঙিন দিন কাটছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সংসারে। ব্যস্ততার মাঝেই মেয়েকে নিয়ে ছোট ছোট মুহূর্ত ধরে রাখেন এই তারকা দম্পতি। এবার সেই আনন্দ আরও বাড়িয়ে দিল পরিবারের নতুন সদস্য। কাঞ্চন শ্রীময়ী জানালেন তাঁদের মেয়ের জন্য তাঁরা এনেছেন এক খেলার সঙ্গী। সবাই ভেবে নিলেন তবে কি আবার বাবা মা হলেন তাঁরা। আসলে এবার তাঁদের ঘরে এল এক নতুন পোষ্য আর তাকে দেখেই উচ্ছ্বসিত ছোট্ট কৃষভি।
ভিডিয়োর শুরুতেই দেখা যায় কৃষভি তার আধো আধো বুলিতে নানা কথা বলার চেষ্টা করছে। সামনে নতুন সঙ্গীকে দেখে একটু ভয়ও পাচ্ছে সে। মেয়েকে সাহস জোগাতে কাঞ্চন স্নেহভরে বলেন কিচ্ছু করবে না। তারপর পোষ্যের উদ্দেশে অভিনেতার আদরের ডাক কৃষভিকেও উৎসাহ দেয়। আদরের কথা শুনেই সে ফ্লাইং কিস ছুঁড়ে দেয় ঘরের নতুন ভাইকে। মুহূর্তেই বদলে যায় পরিবেশ আর খিলখিল হাসিতে ভরে ওঠে কাঞ্চন শ্রীময়ীর ঘর।
এরপর বাবার কথা শুনে কৃষভি ছোট ছোট স্বরে সিট শব্দটা বলার চেষ্টা করতে থাকে। বাবার অনুকরণ করতে করতে কখন যে পোষ্যের সঙ্গে খেলায় মেতেছে সে নিজেও বুঝতে পারে না। মাঝেমধ্যে বাবাকে খুঁজতে ঘুরে দাঁড়ালেই কাঞ্চন বলেন আমি আছি। বাবার কোলে ফিরে এসে আবারও দৌড়ে যায় নতুন সঙ্গীর দিকে। কাঞ্চনও ভালোবেসে বলেন এটা তোমার বন্ধু এটা তোমার ভাই বলে দাও ভাই। ভিডিও জুড়ে মিষ্টি মুহূর্তে ধরা পড়ে এক বছর বয়সী কৃষভি আর নতুন পোষ্যের বন্ধুত্বের শুরু।
আরও পড়ুনঃ সোনামণির উন্মুক্ত পিঠে কার নামের ট্যাটু? নিজের পিঠে কার নাম খোদাই করলে অভিনেত্রী? অবাক দর্শক মহল!
শ্রীময়ী ভিডিওটি শেয়ার করে লেখেন আমাদের কৃষভির নতুন খেলার সাথী। নতুন পোষ্যকে ঘিরে বাড়ির আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তাঁদের সোশ্যাল মিডিয়া। অনুরাগীরাও খুশিতে লিখেছেন কৃষভির জীবনে এই নতুন সঙ্গী যেন সবসময় তাকে ভালোবাসা আর নিরাপত্তা দেয়। কাঞ্চন শ্রীময়ীও চেয়েছিলেন মেয়ের সঙ্গে এমনই এক নিঃশর্ত সঙ্গী থাকুক যাকে সে ভাই বলে ডাকতে পারে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে আর মার্চে সামাজিক বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। আট মাসের মাথায় জন্ম নেয় তাঁদের কন্যা কৃষভি। বয়সের ফারাক কিংবা সন্তান জন্ম নিয়ে নানা মন্তব্য হলেও কখনো পাত্তা দেননি এই তারকা জুটি। নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন সংসার আর এখন কৃষভির হাসিই তাঁদের সবচেয়ে বড় সুখ। নতুন পোষ্য আসায় সেই সুখ আরও রঙিন হয়ে উঠলো।

