‘নায়িকার রোল দূরে থাক, কেউ বুড়ি, কাকিমা পিসিমার রোল দেবে কিনা সন্দেহ!’ ‘১০-১২ শুধু অ্যাঙ্করিং করে এত সম্পত্তি?’ ‘নিজেকে রেখা, হেমা মালিনী ভাববেন না!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের আনা নিয়ে ফের একবার নিজের ক্ষোভ উগরে দিলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বসেই দলেরই নবনির্বাচিত তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, রাজনীতিতে এই ধরণের সেলিব্রিটিদের নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্ত বড় ভুল ছিল। এই তারকারাই দলের সব শেষ করে দিচ্ছেন এবং তাঁদের আচরণ একপ্রকার বিশ্বাসঘাতকতা শামিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কড়া মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বিশেষ করে দিল্লির সাংসদ আবাসন বা ফ্ল্যাট বণ্টনকে কেন্দ্র করে রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি অজানা আচরণের কথা জনসমক্ষে এনেছেন প্রবীণ এই সাংসদ। কল্যাণ বাবু জানান, সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই দিল্লিতে একটি নির্দিষ্ট ফ্ল্যাটের জন্য জেদ ধরেছিলেন রচনা। ওই ফ্ল্যাটটি আগে প্রাক্তন সাংসদ প্রয়াত হাজী নুরুলের নামে ছিল। কল্যাণ বাবু জানান, হাজী নুরুল যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও রচনা সেই ফ্ল্যাটটি চাইছিলেন। মানবিকতার খাতিরে তখন রাজি না হলেও, হাজী নুরুলের মৃত্যুর মাত্র তিন দিন পরেই নাকি ফের সেই ফ্ল্যাটটি পাওয়ার জন্য তড়িঘড়ি তদবির শুরু করে দেন রচনা।

সাংসদ রচনার এই নির্দিষ্ট ফ্ল্যাটটি পছন্দ হওয়ার পেছনে জড়িয়ে ছিল আরেক তারকা ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানের নাম। আসলে, ওই ফ্ল্যাটটিতে আগে নুসরত জাহান থাকতেন এবং তিনি নিজের অনেক টাকা খরচ করে ঘরটি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন। নুসরতকে নিজের বোনের মতো মনে করা রচনা তাই ওই সাজানো ফ্ল্যাটটিই নিজের জন্য দাবি করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাউস কমিটির মেম্বার হওয়ায়, শেষ পর্যন্ত রচনার সেই আবদার মেনে নিয়ে ফ্ল্যাটটি তাঁর নামেই বরাদ্দ করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

তবে গল্পের আসল টুইস্ট আসে এর ঠিক ৫-৬ মাস পরে। কেন্দ্রীয় সরকারের আবাসন বিভাগ যখন ঘরটি পুরোপুরি মেরামত করে রচনার হাতে তুলে দেয়, তখন তিনি আচমকাই সেখানে থাকতে অস্বীকার করেন। কল্যাণ বাবুর দাবি অনুযায়ী, রচনার মনে হয়েছিল ওই ফ্ল্যাটটি আদতে অভিশপ্ত। রচনার যুক্তি ছিল, ওই ঘরে যে বা যারাই থেকেছেন, তাঁরা হয় হেরে গেছেন, নয়তো মারা গেছেন অথবা নতুন করে টিকিট পাননি যেমনটা নুসরত জাহান বা হাজী নুরুলের ক্ষেত্রে ঘটেছে। এই কুসংস্কারের বশে রচনা পরে খড়গ সিং মার্গের নতুন আবাসনে অভিনেতা-সাংসদ দেবের ফ্ল্যাটের ঠিক উল্টোদিকে নিজের থাকার ব্যবস্থা করিয়ে নেন।

আরও পড়ুনঃ ‘আমি এভাবেই ম’রতে চাই…’ ‘রাজনীতির কিছুই তো আমার মাথায়…’ দীর্ঘ প্রতীক্ষার অবসান! বিরতির পর ফের নতুন রূপে শ্বেতা ভট্টাচার্য!

ফ্ল্যাট বিতর্কের পাশাপাশি রচনার অভিনয় জীবন এবং ব্যক্তিগত আচরণ নিয়েও তীব্র কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রচনাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তিনি যেন তাঁর রাগ নিজের স্বামী বা চেনা লোকেদের দেখান, রাজনীতিতে এসব চলবে না। অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার প্রসঙ্গ টেনে তিনি খোঁচা দিয়ে বলেন, নিজেকে রেখা বা হেমা মালিনীর মতো পারদর্শী ভাবলে ভুল হবে। গত ১০-১২ বছর ধরে রচনা কোনো সিনেমা না করে শুধু টিভির পর্দায় অ্যাঙ্করিং করেছেন উল্লেখ করে কল্যাণ বাবু বলেন, এখন আর কেউ তাঁকে নায়িকার রোল দেবে না; বড়জোর কাকিমা, মা বা বুড়ি মায়ের চরিত্রই তাঁকে পেতে হবে।

Back to top button