অরিন্দম শীলের পর এবার জয়জিৎ! উঠতি নায়িকাকে কুৎসিত ইঙ্গিত করে যৌ’ন হেনস্থা! ধিক্কার জানাচ্ছে জনতা

আর জি কর কাণ্ডে (R g kar incident) উত্তাল হয়ে আছে গোটা রাজ্য। এরই মধ্যে টলিউডে (Tollywood) যৌ’ন হেনস্থার অভিযোগ। শনিবার এক অভিনেত্রীকে যৌ’ন হেনস্থার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে পরিচালক অরিন্দম শীলকে। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই টলিপাড়ায় আবারও নতুন অভিযোগ এল।
রবিবার সকালেই ‘আমি ঝুমা’ নামের একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয় অভিনেতা জয়জিৎ ব্যানার্জীকে নিয়ে। পোস্টে ঐ মহিলা লেখেন,“জয়জিৎ… সবাই চেনে… ম্যাসেজ করে সাইজ কত জানতে চায়।” এই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও, আর্টিস্ট’বলে পোস্ট করেন তিনি। উল্লেখ্য পোস্টে, ঐ মহিলা শুধুমাত্র জয়জিৎ কথাটা লিখেছিলেন, এরপর এই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন জিজ্ঞেস করেন,‘মানে?জয়জিৎ অভিনেতা?’ এর উত্তরে পোস্টদাতা ঐ মহিলা লেখেন, ‘‘হ্যাঁ’’।

এই পোস্টে আরও একজন নেটিজেন পোস্ট করেন, “এভাবে একে অন্যকে দোষারোপ করে কি হবে… দুজনের দিক থেকেই সবটা সামনে আনুন। পাবলিক ফোরামে এমন অনেক কিছু আসে, কোনটা সঠিক সেটা বোঝাই আজকার মুশকিল।” এই পোস্টের ভিত্তিতে একটি সংবাদ সংস্থার তরফ থেকে অভিনেতা জয়জিৎ ব্যানার্জীর সাথে যোগাযোগ করা হয়।

জয়জিৎ বলেন, “আমি যখন হঠাৎ দেখলাম এই পোস্টটা তখন দেখলাম চেক করে, উনি আমার ফ্রেন্ডলিস্টেই নেই।”একই সাথে অভিনেতা বলেন, “আমার ক্ষেত্রে হয়তো আমি কম্পিউটার একটু কম জানি। সেখানেও ওর ছবি বসিয়ে, আমার ছবি বসিয়ে, লিখে এগুলো করা যায়। করা যেতেই পারে। আমি ইনস্ট্যান্ট দেখলাম যে ওর সঙ্গে আমি কোনও কথাই বলিনি। কেন বলল, কী জন্য বলল। আমি ডিরেক্টরের (অরিন্দম শীল) সম্পর্কে বলেছি বলে, গায়ে লেগে গেল নাকি, জানি না…”
আরও পড়ুনঃ দর্শকদের অপেক্ষার অবসান! আনন্দী’র টাইম স্লট প্রকাশ্যে আনল জি বাংলা!
একইসাথে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় তাহলে কি ক্ষমতার অপব্যবহার করে এইভাবে তার নামে অপবাদ ছড়ানো হচ্ছে? এর উত্তরে অভিনেতা বলেন, “আমার উপর যখন অভিযোগ এসছে, তখন প্রমাণ দিক। তারপর কথা হবে। আমি এত প্রতিবাদ করছি বলে, সেটা থামানোর চেষ্টাও হতে পারে। জানি না আমি কিছু বুঝতে পারছি না।” উল্লেখ্য, অভিনেতা জয়জিৎ আমি ঝুমার কমেন্ট সেকশনে গিয়ে একটি স্ক্রিনশট দেন, যেখানে দেখা যায়, ঝুমা তার প্রোফাইল থেকে হাই লিখে মেসেজ রিকোয়েস্ট পাঠালেও অভিনেতার তরফ থেকে কোনও উত্তর যায়নি।

