দর্শকদের অপেক্ষার অবসান! আনন্দী’র টাইম স্লট প্রকাশ্যে আনল জি বাংলা!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলা (Zee bangla) বর্তমানে নিজেদের টিআরপি তুলতে এবং প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকগুলিকে পরাস্ত করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে চলেছে। ইতিমধ্যেই বেশ কিছু নতুন ধারাবাহিক নিয়ে এসেছে জি বাংলা। এর মধ্যে দুটি ধারাবাহিক একেবারে ভরদুপুরে সম্প্রচারিত হচ্ছে। যদিও ধারাবাহিক দুটি বিশেষ টিআরপি (TRP) তুলতে পারেনি।
তবে নিজের চেষ্টা থামায়নি জি বাংলা। বর্তমানে বেশ কিছু স্বনামধন্য প্রোডাকশন হাউজের বেশ হাই বাজেটের কিছু ধারাবাহিক চ্যানেলে টেলিকাস্ট করতে চলেছে এই চ্যানেল। ফলস্বরূপ টিআরপি তালিকায় পিছিয়ে পড়া বেশ অনেকগুলি ধারাবাহিককে শেষ করার কথাও কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এইবার একটি বড় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ। যা একই সাথে দর্শকদের আনন্দ এবং হতাশা ২ এর মিশ্রণ উপহার দেবে।

আজ থেকে বেশ কয়েকদিন আগে জি বাংলার পর্দায় একটি নতুন ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও প্রকাশ পেয়েছিল। ধারাবাহিকের নাম আনন্দী। এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকার চরিত্রে দর্শকরা ফিরে পেয়েছিলেন তাদের অত্যন্ত প্রিয় জুটিকে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার একসাথে কাজ করতে চলেছে অন্বেষা হাজরা (Anneshwa Hazra) এবং ঋত্বিক মুখোপাধ্যায় (Writtik Mukharjee)।
আরও পড়ুন: দ্বিতীয় কাঞ্চন মল্লিক হয়ে উঠলেন সংগীতশিল্পী রাহুল দেব! মা মেয়েদের এই দুরাবস্থায় পকেট ভরানোই তার একমাত্র লক্ষ্য! দাবি নেটিজেনদের
এই প্রোমো ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকরা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করে বসেছিলেন সেই দিনটির জন্য যেই দিন চ্যানেল কর্তৃপক্ষ এই আসন্ন ধারাবাহিকের দিনক্ষণ প্রকাশ করবেন। পাশাপাশি এটাও শোনা যাচ্ছিল এই ধারাবাহিকটি জি বাংলার বেশ জনপ্রিয় একটি ধারাবাহিককে সরিয়ে সেই জায়গায় আসতে চলেছে। যার ফলে ধারাবাহিক শুরু হওয়ার আনন্দ এবং প্রিয় ধারাবাহিককে চিরতরে হারানোর দুঃখ দুটোই একসাথে ঘিরে ধরেছিল বাংলার দর্শকদের। তবে এতদিন অব্দি চূড়ান্ত ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফ থেকে। এইবার সেটাই করল জি বাংলা।
প্রকাশ পেল আনন্দীর টাইম স্লট
আনন্দী ধারাবাহিকের সময় এবং দিন দুটোই প্রকাশ করল চ্যানেল। আগামী ২৩ শে সেপ্টেম্বর থেকে ঠিক সন্ধে ৬:৩০ প্রকাশ পেতে চলেছে এই নতুন ধারাবাহিক। সোম থেকে রবি প্রত্যেকদিন এই ধারাবাহিকের আনন্দ উপভোগ করতে পারবেন দর্শকমহল। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ধারাবাহিক টি আসার দরুন শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। এখনো অব্দি এই ধারাবাহিকের কোন দ্বিতীয় টাইম স্লট ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। ফলে দর্শকরা ধরে নিচ্ছেন এই ধারাবাহিকটি এইবার নিজের শেষ পর্ব গুলির দিকে এগিয়ে চলেছে।

