চুপিচুপি সারলেন বিয়ে! মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন জয় মুখোপাধ্যায়? জানলে চমকে যাবেন আপনিও!

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee)। অভিনয় জগৎ থেকে বর্তমানে দূরে আছেন ঠিকই কিন্তু অভিনেতাকে নিয়ে আলোচনা কখনোই কমেনি। বারবার বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেতার নাম। অতীতে একাধিকবার বিতর্কের শিরোনামে বিরাজ করেছেন। সহকর্মীর সঙ্গে কুৎসিত আচরণের জন্য ধারাবাহিক থেকেও বাদ পড়েছিলেন। প্রেমের সম্পর্কে থাকাকালীন তাঁর উপর শারীরীক নিগ্রহের অভিযোগ এনেছিলেন তৎকালীন প্রেমিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
তবে এবারে সেইসব তিক্ততা ভুলে নতুন ভাবে শুরু করেছেন পথচলা। মায়ের পছন্দ করা পাত্রীর সাথেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন, জেলা আদালতের বিচারক অলিভিয়া ভট্টাচার্য। বিয়েতে জরির কাজ করা সাদা পঞ্জাবি এবং লাল চিকনের ধুতিতে সেজেছিলেন জয়। অলিভিয়ার পরনে ছিল লাল বেনারসি।
শনিবার সন্ধেয় বারাসতের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। জয়ের কথায়, “আমার মায়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। পাকা দেখা করেই বিয়ে বলা যায়। মায়ের পছন্দের মেয়েকেই জীবনসঙ্গী বানিয়েছি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমি চেয়েছিলাম বিয়ের পর সবাইকে সবটা জানাতে। এছাড়া অন্য কোনও কারন নেই। খুব শীঘ্রই আমি ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা গ্র্যান্ড পার্টি থ্রো করব।”
তবে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন নব দম্পতি জানেন? জানলে অবাক হবে বিয়ের পর কোথায় যাচ্ছেন দুজনে। আজ রবিবার জয়-অলিভিয়ার বৌভাতের অনুষ্ঠান। জয়ের উত্তরপাড়ার বাড়িতেই বৌভাতের আয়োজন করা হয়েছে। পর্দার নায়ক নিজের বৌভাতে সাজবেন একেবারে বাঙালি বেশে। তাদের রিসেপশনের লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সকলেই।
View this post on Instagram
আরও পড়ুনঃ রুকুর পর দাদুর নিশানায় রাকা! নষ্ট হতে চলেছে আরও একটা জীবন! পারুল কি পারবে এই বিপদ আটকাতে?
তবে সকলের মনেই প্রশ্ন কবে কোথায় যাচ্ছেন তারা মধুচন্দ্রিমায়। এই প্রসঙ্গে মলদ্বীপ অথবা কো-সামুই যাওয়ার পরিকল্পনা রয়েছে দু’জনের। এ প্রসঙ্গে জয় বলেন, ‘অলিভিয়া কবে ছুটি পাবে, সেটার উপর নির্ভর করছে মধুচন্দ্রিমার বিষয়টি। তা ছাড়া সামনেই আমার ‘সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লিগ)’ রয়েছে। ফলে এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি।’
View this post on Instagram

