রুকুর পর দাদুর নিশানায় রাকা! নষ্ট হতে চলেছে আরও একটা জীবন! পারুল কি পারবে এই বিপদ আটকাতে?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলের কথার গুরুত্ব বুঝে প্রিন্সিপাল তাদের এবারের মতন ক্ষমা করে দেয়। এরপর প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে আবারও রায়ান পারুলকে ভয় দেখাতে থাকে। সে পারুলকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে যে এবার থেকে পারুলের খারাপ সময় শুরু হল। পারুলও রায়ানের চ্যালেঞ্জ একসেপ্ট করে আর বলে দেয় সে একাই একশো।

Parineeta Today Episode 25 January

এদিকে বাড়ি ফেলার পথে রায়ানের জামাইবাবুর বসের গাড়িতে ধাক্কা লাগে পারুলদের। আসলে রায়ানের জামাইবাবুর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। তাই জামাইবাবু ঠিক করে তার বসের সঙ্গে বিয়ে দেবে রায়ানের আরেক বোন রাকার। সেই জন্য প্ল্যান করতে থাকে কিভাবে তার সঙ্গে বিয়ে দেওয়া যায়।

পরিণীতা আজকের পর্ব ২৬ জানুয়ারি (Parineeta Today Episode 26 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পরের দিন রায়ানের জামাইবাবু তার বস এবং তার মাকে গিয়ে রাকার ছবি দেখায়। রাকাকে তাদের খুবই পছন্দ হয়। এবারে শুধু দাদুকে রাজি করাতে হবে। সেই জন্য দাদুকে গিয়ে নিজের বসের নামে ভালো ভালো কথা বলতে থাকে। এদিকে রাকা ভবিষ্যতে কি কি করতে চায় সবটাই একটা ডায়েরিতে লিখে রেখেছে। সেটা নিয়েই পারুল রাকার মধ্যে কথা হচ্ছিল।

আরও পড়ুনঃ বিয়ের পর প্রথম শুটিং ফ্লোরে শ্বেতা! মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন নবদম্পতি? নিজের মুখেই বললেন অভিনেত্রী!

এদিকে নিজের বস ও তার মাকে দাদুর সাথে দেখা করানোর জন্য বাড়িতে নিয়ে আসে জামাইবাবু। তারপর সোজা চলে যায় দাদুর ঘরে। দাদুর ঘরে গিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে। এদিকে রায়ান ভাবে পারুল হয়তো সব জানে। তাই পারুলকে জেরা করতে থাকে। কিন্তু পারুল তবে বিষয়ে কিছুই জানে না। ওদিকে ছেলেটিকে খুবই পছন্দ হয়ে যায় দাদুর। রাকার সাথে বিয়ে ঠিক করে ফেলে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button