দেব-শুভশ্রীর মতনই একসঙ্গে নজরুল মঞ্চে জিতু-দিতিপ্রিয়া! রাগ অভিমান মিটিয়ে ফের নতুন বন্ধুত্ব? কি বললেন অভিনেতা জিতু কামাল?

সোশ্যাল মিডিয়াতে (Social Media) বর্তমানে দুই জুটিকে কি নিয়ে চর্চা চলছে। দেব-শুভশ্রী (Dev-Subhashree) আর অন্যটি জিতু-দিতিপ্রিয়া (Jitu-Ditipriya)। দীর্ঘ ৯ বছর পর দেব শুভশ্রী একসাথে ধরা দিয়েছে। অন্যদিকে দিতিপ্রিয়া জিতুর ব্যক্তিগত ঝামেলার কারণে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ। জিতু দিতিপ্রিয়ার ঘটনা নিয়ে জোর জল ঘোলা চলছে বর্তমানে। জিতুর ব্যবহারে দিতিপ্রিয়ার খারাপ লেগেছে বা দিতিপ্রিয়া কেনই বা জিতুর সমস্ত কথাকে প্রশ্রয় দিয়েছে সেই নিয়ে জোরতার জল্পনা কল্পনা চলছে।

মোটকথা এখন জিতু দিতিপ্রিয়া হলো টলিপাড়ার হট টপিক। দিতিপ্রিয়া অভিযোগ করেছেন জিতু তাকে রাত হলেই অশ্লীল টেক্সট করেন। অন্যদিকে জিতু নিজেকে প্রমাণ করতে সেই সমস্ত টেক্সের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানে দিতিপ্রিয়ার নাম্বার হাইড না করেই পোস্ট করে ফেলেন অভিনেতা। যার ফলে আবারও জিতুর দিকে প্রশ্ন ওঠে। দিতিপ্রিয়া এই বিষয়ে আইনি পথে হাঁটতে চলেছে। খুব তাড়াতাড়ি জিতুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলেই জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে দুজনকে। প্রথমবার এই ধারাবাহিকের হাত ধরে জুটি বেঁধেছিলেন জিতু-দিতিপ্রিয়া। জিতু দিতিপ্রিয়ার চেয়ে বয়সে অনেকটাই বড়। এই ধারাবাহিকে সেই অসমবয়সী সম্পর্কের গল্পই দেখানো হচ্ছিল। মূলত মাস কয়েক হলো এই ধারাবাহিক শুরু হয়েছে। জিতু দাবি করেন তিনি প্রথম দিন থেকেই ধারাবাহিকের সেটে দিতিপ্রিয়ার সাথে খুব একটা খোলামেলা স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতেন না অভিনেত্রীর মায়ের কারণে। তার মাকে নাকি জিতু ভীষণ ভয় পেতেন একই সঙ্গে সম্মান করতেন বলেও জানিয়েছেন।

পাশাপাশি দিতিপ্রিয়া জানান সেটে তাদের কোনো রকম কথা হতো না। খুব কম সময় তাদের মধ্যে আলোচনা হয়েছে তাও আবার ধারাবাহিকের জন্য। কিন্তু বেশিরভাগ সময়টা একাই কাটাতে ভালবাসেন জিতু। ফাঁকা সময় বই পড়তে ভালোবাসেন। কিন্তু হঠাৎ একদিন দিতিপ্রিয়া হোয়াটসঅ্যাপে জিতুকে মেসেজ করে। সেখান থেকেই তাদের কথা শুরু। সেটে কথা না বললেও হোয়াটসঅ্যাপে কথা বলতেন তারা। তবে তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে সেটা কেউই কল্পনা করতে পারেননি।

আরও পড়ুনঃ ‘ফোন তুলতেই নোংরা গা’লিগালাজ করেন জিতু কামাল!’ জিতু-দিতিপ্রিয়া কাণ্ডে উঠে এলো নতুন তথ্য! দেরি করে ফোন তোলায় অ’শালীন ভাষার প্রয়োগ! অভিযোগের নিশানায় জিতু কামাল!

কিন্তু বর্তমানে যা অবস্থা আগামী ১০ বছর গিয়ে হতেই পারে তাদের মধ্যে সমস্ত বোঝাপড়া হয়ে গেল। তাহলে কি ২০৩৫ এ নজরুল মঞ্চে একসাথে দেখা যাবে জিতু দিতিপ্রিয়াকে? জীতু বললেন, ‘আগামী দিনে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো আমার নিশ্চয়ই কোনও প্রেমিকা হবে, যাঁর সঙ্গে মতবিরোধের পরও আবার মঞ্চে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করবে। তার জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো প্রেমিকা হতে হবে তো। যাঁর না আছে কোনও ইগো, না আছে কোনও হিংসা। যাঁর মধ্যে শুধু কাজ করার খিদে আছে। তা হলে দশ বছর পর সেই প্রেমিকার কাছে গিয়ে মাথা নত করা যেতে পারে। আমাকে এতটাই কমফর্ট জোনে পৌঁছে দিয়েছিল, ‘গৃহপ্রবেশ’ ছবির ক্লাইম্যাক্সের দৃশ্যে কোথায় স্পর্শ হয়েছে আমরা নিজেরাই জানি না। কিন্তু এখানে তো প্রচুর ভেবে কাজ করতে হয়। অভিনেত্রী হিসাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো ডেডিকেটেড হতে হবে।শুভশ্রীর মতো অমায়িক হতে হবে। দিতিপ্রিয়াকে অভিনেত্রী হিসাবে সেই উচ্চতায় পৌঁছাতে আরও বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিণত হতে হবে।’

Back to top button