নিজের প্রোডাকশন হাউস খুলতেই ‘এই প্রোফাইলে রিপোর্ট করুন’— শুরুতেই চক্রান্তের শিকার যীশু সেনগুপ্ত? নতুন যাত্রা শুরুর মুখেই বিপাকে অভিনেতা, ইঙ্গিত দিলেন অভ্যন্তরীণ শত্রুর!

বর্তমান সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) জনপ্রিয় একজন অভিনেতা হলেন যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া সহ বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যীশুর অবাধ বিচরণ রয়েছে। তবে শুধুমাত্র অভিনেতা হিসেবে নিজের জীবনটা থামিয়ে রাখেনি তিনি। শুরু করেছেন প্রযোজনার কাজ। বিচ্ছেদের আগে স্ত্রী নীলাঞ্জনার সাথে মিলে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রীর থেকে আলাদা হওয়ার পর নিজেই নতুন করে প্রযোজনা সংস্থা শুরু করেন।
বাংলা নববর্ষেই সুখবর শুনিয়েছেন যিশু সেনগুপ্ত। অভিনেতা বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে শুরু করেছেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’। তাঁদের এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের মহেশ ভাট। জানা যাচ্ছে যে, সিনেমা থেকে গান, বিনোদনের সমস্ত কিছু দর্শকরা উপহার পাবেন এই সংস্থা থেকে।
‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ সংস্থা প্রসঙ্গে এর আগে যিশু সেনগুপ্ত জানান, ‘আমি আর সৌরভ দুজনেই একটা প্রোডাকশন হাউস খুলেছি৷ সৌরভই প্রস্তাব দিয়েছিল। দুজন অভিনেতা এক জায়গায় এলে ফ্রিকশন তৈরি হতে পারে। কোথায় সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করেছি বিস্তর। সৌরভ স্পষ্ট জানে ও জীবন থেকে কী চায়। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওরকম কিছু রাখবো। তারপর জোকারের প্রিয় সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ মাথায় রেখেই এই নামকরন করা হয়।’
অভিনেতা সৌরভ দাস বলেছিলেন, ‘এমনটা নয় যে প্রযোজনা সংস্থার সব ছবিতে যে আমি বা যিশুদা থাকব। কনটেন্টের উপর নির্ভর করবে কাস্টিং। আমরা চেষ্টা করব নতুনদের কাজ দেওয়ার, নতুনদের সুযোগ দেওয়ার। আমরা সব কিছু তৈরি করতে চাই। ফিল্ম, ওটিটি, মিউজিক ভিডিয়ো সব। দর্শকদের উপহার দিতে চাই ভালো কনটেন্ট।’
আরও পড়ুনঃ ‘হয়তো আমাকে কারো মনে নেই…’ সরে এসেছেন অভিনয় জগত থেকে! লামা হালদারের কন্ঠে আক্ষেপের সুর! কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?
এই প্রযোজনা সংস্থার কথা সবেমাত্র ঘোষণা হয়েছে। খোলা হয়েছে সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ। তবে এরই মাঝে ঘটে গেলো বিরাট বিপত্তি। অভিনেতা আশাও করেনি এমন বিশ্রী ঘটনা ঘটবে। যিশু-সৌরভের সেই সংস্থার নামে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ফেক অ্যাকাউন্ট। ১৮ এপ্রিল, শুক্রবার ইনস্টাস্টোরিতে সেই ফেক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে সকলকে সতর্ক করে দিয়েছেন। লিখেছেন, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। এই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। যাতে কেউ ভুলপথে চালিত না ন।’ যিশুর স্ক্রিনশট অনুযায়ী ফিল্ম প্রোডাকশন হাউস নামে খোলা হয়েছে অ্যাকাউন্টটি। সঙ্গে ব্যবহার করা হয়েছে যিশুর নতুন প্রযোজনা সংস্থার লোগো।

