‘হয়তো আমাকে কারো মনে নেই…’ সরে এসেছেন অভিনয় জগত থেকে! লামা হালদারের কন্ঠে আক্ষেপের সুর! কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?

বিনোদন জগতের (Film industry) গুরুত্বপূর্ণ অংশ হলো সিনেমা (Bengali Film) এবং ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিক তো মানুষের নিত্যদিনের বিনোদনের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন বাড়ির সমস্ত কাজ করার পর দিনের শেষে বাড়ির মা কাকিমারা নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখতে বসেন। সে সমস্ত ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা অভিনেত্রীরা মনোরঞ্জন করে থাকে সকলের।

তবে ধারাবাহিক জগতে এমন অনেক অভিনীত অভিনেত্রী রয়েছেন সেটা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছেন ধীরে ধীরে একসময় যাদের অভিনয় দর্শকের নজর কেটেছিল। যাদের ভালোবাসার জগতে প্রায়শই দেখা যেত তারা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে নতুনদের ভিড়ে। সেরকমই একজন অভিনেতা হলেন অরিন্দম হালদার। যাকে ইন্ডাস্ট্রিতে সকলে লা মা হালদার নামেই চেনেন।

একসময় বড় পর্দা থেকে ছোট পর্দা সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন অভিনেতা তার অভিনয় সত্যি বারবার মুগ্ধ করেছে দর্শকদের বিভিন্ন রকম চরিত্র তাকে দেখা গিয়েছে বিশেষ করে কমেডি চরিত্র তে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি বারবার তবে বেশ কয়েক বছর হল অভিনেতাকে নতুনভাবে আর কোথাও দেখা যাচ্ছে না না বড় পর্দাতে একেবারেই যেন গায়েব হয়ে গেলেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন বর্তমানে তাকে বিনোদন জগতে দেখতে না পাওয়ার কি কারণ। অভিনেতার কথায়, “আমি এখনো অভিনয় করতে পারি। ভালো চরিত্র পেলে অবশ্যই কাজ করব। প্রযোজক পরিচালকরা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আমি আছি। আসলে সব সময় পরিচালক প্রযোজকদেরও দোষ থাকে না। তাদেরও অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রীদের নাম মাথা রেখে বেরিয়ে যায়।”

আরও পড়ুনঃ গায়ত্রীর জীবনে নতুন ঝড়! সত্যি জানতে দুগ্গামণির সঙ্গে একি করল প্রকাশ! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

এছাড়াও অভিনেতা বলেন, তাছাড়া আমার পিআর খুব খারাপ। আমি ঘরে থাকতে ভালোবাসি। ভীষণ ঘরকুনো, ওতো আড্ডা মারি না কারো সাথে। তাই জন্য খুব একটা বেশি প্রচার নেই। কিন্তু তাতে আমার কোন আক্ষেপ নেই। দশ বারো বছর আগে খুব আক্ষেপ হত। কিন্তু এখন সবাইকে নিজের মত ছেড়ে দিয়েছি যেভাবে পারে ভালো থাকুক।”

Back to top button