‘একজন বি’ষাক্ত মানুষের মতন…’- জিতুর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক? শিরিনের সঙ্গেও কি একই ঝামেলায় জড়ালেন জিতু?

একটা সময় ছোটপর্দার অন্যতম আলোচিত ধারাবাহিক হয়ে উঠেছিল চিরদিনই তুমি যে আমার। জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের জুটিকে ঘিরে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে সেই জনপ্রিয়তার মাঝেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। দিতিপ্রিয়ার সঙ্গে জীতুর সম্পর্কের টানাপড়েন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। শেষ পর্যন্ত ধারাবাহিক ছাড়েন দিতিপ্রিয়া এবং গল্পে আসে বড় পরিবর্তন।
দিতিপ্রিয়ার জায়গায় অপর্ণার চরিত্রে আসেন শিরিন পাল। নতুন মুখ হলেও তাঁকে ঘিরে দর্শকের আগ্রহ কম ছিল না। তবে বাস্তবে ধারাবাহিকের টিআরপি ক্রমশ নামতে থাকে। তা সত্ত্বেও জীতু ভক্তদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। ঠিক এই সময়েই সোমবার সোশ্যাল মিডিয়া লাইভে হাজির হন জীতু ও শিরিন। হাসি ঠাট্টার সেই লাইভেই উঠে আসে একাধিক মন্তব্য যা নতুন করে আলোচনার জন্ম দেয়।
লাইভে জীতু মজা করে বলেন, একটি দৃশ্যে চিৎকার করে সংলাপ বলতে গিয়ে তিনি নাকি ভয় পেয়ে গিয়েছিলেন। শিরিনকে প্রশ্ন করেন সেই দৃশ্য করতে ভয় লেগেছিল কি না। শিরিন স্বাভাবিকভাবেই জানান, অভিনয় জানলে ভয় পাওয়ার কিছু নেই। এখানেই জীতু হালকা রসিকতার ছলে বলেন, কথাটা যেন একেবারে টক্সিক মানুষের মতো শোনাল। মুহূর্তে কথার সুর বদলে যায়।
শিরিন তখন পরিস্থিতি সামাল দিয়ে বোঝান, তিনি আসলে বলতে চেয়েছিলেন ওই ধরনের ব্যবহার আর্য চরিত্রের সঙ্গে মানানসই নয়। তবে দর্শকের একাংশের মতে এই কথোপকথনের মধ্যেই লুকিয়ে ছিল চাপা ইঙ্গিত। কারণ দিতিপ্রিয়ার অভিযোগ আজও দর্শকের মনে তাজা। জীতুর ব্যবহার ও মেসেজ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা ধারাবাহিকের ইতিহাসে বড় দাগ কেটে গেছে।
আরও পড়ুনঃ মধুবনী পুত্র কেশবের রাতের ঘুম উধাও! তবে কি কোনো ক’ঠিন অসুখ বাসা বেঁধেছে কেশবের দেহে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? কি হয়েছে রাজার একরত্তি ছেলের?
দিতিপ্রিয়া চলে যাওয়ার পর গল্পে একের পর এক নাটকীয় মোড় এলেও টিআরপি আর আগের জায়গায় ফিরতে পারেনি। তবু জীতু অনুরাগীদের বিশ্বাস, প্রিয় নায়ক আবার ঘুরে দাঁড়াবেন। শিরিনের সঙ্গে এই নতুন অধ্যায় কি তবে আর এক বিতর্কের সূচনা, নাকি সবটাই নিছক বন্ধুত্বপূর্ণ মস্করা, তার উত্তর দেবে সময়ই।

