‘অতিরিক্ত কিছুই ভালো নয়…’- নতুন অপর্ণাকে ঘিরে বাড়তি আদিখ্যেতায় বিরক্ত জিতু কামাল! তবে কি নতুন অভিনেত্রীর সঙ্গেও বিতর্কে জড়ালেন অভিনেতা?

অবশেষে বহু প্রতীক্ষার পর পর্দার আর্য অপর্ণার বিয়ে সম্পন্ন হয়েছে। টেলিভিশনের দুনিয়ায় এই বিয়ে ঘিরে উত্তেজনা কম ছিল না। দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েন পেরিয়ে দর্শকের সামনে এসেছে এই পরিণতি। তবে বিয়ের আনন্দ মিটতেই গভীর রাতে অভিনেতা জীতুর একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জীবনে অতিরিক্ত কোনও কিছুই ভালো নয় এই উপলব্ধি যেন ব্যক্তিগত ভাবনার পাশাপাশি সিরিয়াল ঘিরে চলা বিতর্কের দিকেও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।

গত কয়েক সপ্তাহ ধরেই এই ধারাবাহিক ছিল খবরের শিরোনামে। দিতিপ্রিয়ার সঙ্গে মতবিরোধ নতুন নায়িকার আগমন এবং গল্পের মোড় সব মিলিয়ে আলোচনা থামেনি। তবে এত বিতর্ক সত্ত্বেও প্রত্যাশিত ফল মেলেনি টিআরপি তালিকায়। বরং সাম্প্রতিক রেটিং বলছে স্লট হারিয়েছে এই সিরিয়াল। নতুন অপর্ণা শিরিন পালের অভিনয় নিয়েও দর্শকের একাংশ সন্তুষ্ট নন। পাশাপাশি জীতুর তরফে তাঁকে নিয়ে বাড়তি প্রশংসা এবং আদিখ্যেতা অনেকের চোখে দৃষ্টিকটূ হয়ে উঠেছে।

বিশেষ করে পুরস্কার বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে এই আলোচনায়। কিছুদিন আগে নিজের সেরা অভিনেতার পুরস্কার শিরিনের হাতে তুলে দেন জীতু। কেন এমন সিদ্ধান্ত সেই প্রশ্নের উত্তর খুঁজে পাননি বহু অনুরাগী। তাঁদের মতে দিতিপ্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের জুটিতেই জীতুর জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে পুরস্কার ভাগ করে নেওয়ার অধিকার যদি কারও থাকে তবে তিনি দিতিপ্রিয়াই। এই আবেগ থেকেই সমালোচনার সুর আরও চড়া হয়েছে।

এর মাঝেই জীতুর ফেসবুক পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে। সেখানে তিনি লেখেন অতিরিক্ত সাহায্য হোক বা ভালোবাসা কিংবা সম্মান সব ক্ষেত্রেই পরিমিতি প্রয়োজন। তাঁর এই বক্তব্যে অনেক অনুরাগী সহমত জানিয়েছেন। কেউ লিখেছেন জীবনের আসল নামই ভারসাম্য আবার কেউ বলেছেন অতিরিক্ত থেকেই তিক্ততার জন্ম হয়। এই মন্তব্যগুলো দেখে দর্শকের মনে প্রশ্ন জেগেছে নতুন নায়িকার সঙ্গেও কি কোনও অস্বস্তি তৈরি হয়েছে নাকি চ্যানেলের প্রচার কৌশলই চোখে লাগছে অভিনেতার।

আরও পড়ুনঃ বেটিং অ্যাপ মামলায় ভয়ংকর মোড়! অঙ্কুশ-মিমির বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইডির! বাজেয়াপ্ত কয়েক কোটি টাকা! অঙ্কুশ-মিমির সম্পত্তির বেশিরভাগটাই ইডির কবলে?

যদিও এসব জল্পনা নিয়ে সরাসরি কিছু বলেননি জীতু। বরং এক পুরস্কার মঞ্চে তিনি শিরিনের পাশে দাঁড়িয়ে তাঁর লড়াইয়ের কথা তুলে ধরেন। জানান প্রতিদিনের কাজ এক ধরনের যুদ্ধ এবং সেই যুদ্ধে এখন তাঁর সঙ্গী একজন নবাগতা শিল্পী। নিজের প্রাপ্ত পুরস্কার শিরিনকে উৎসর্গ করে তিনি বলেন নতুন প্রজন্মের এই লড়াইকে সম্মান জানাতেই তাঁর এই সিদ্ধান্ত। ফলে বিতর্কের মাঝেও জীতু শিরিন সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে যাচ্ছে তা সময়ই বলবে।

Back to top button