‘মৃ’ত্যুর আগেই মেরে ফেলবেন না প্লিজ’- অসুস্থতা কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফিরতেই নতুন অঘটন! সমাজ মাধ্যমে মুখ খুললেন জিতু কামাল! কী হয়েছে অভিনেতার?

মাত্র কয়েক দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা জিতু কামাল। ‘এরাও মানুষ’ ছবির শ্যুটিং সেটেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে সংক্রমণ ধরা পড়ে, দ্রুত ভর্তি করা হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ জিতু। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা, আর সপ্তাহ না পেরোতেই তিনি ফিরলেন শ্যুটিং সেটে— এবার নিজের জনপ্রিয় সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’-এর ফ্লোরে।
আজ, বুধবার সকালেই ফেসবুকে এক পোস্টে নিজের মনের কথা ভাগ করে নিলেন জিতু। গাড়ির ভিতর বসে শ্যুটিংয়ে যাওয়ার পথে তোলা একটি সেলফি পোস্ট করে তিনি লিখলেন, “বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন। মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়, আমি কাজ করি কারণ আমার কাজটা ভীষণ ভালো লাগে।”
এই কয়েকটি লাইনে যেন লুকিয়ে আছে গভীর জীবনদর্শন। হয়তো সাম্প্রতিক সময়ে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থাকে ঘিরে ছড়ানো নানা গুজবই তাঁকে ভাবিয়ে তুলেছিল। তাই হয়তো এমন আবেগঘন বার্তা লিখে ফেললেন অভিনেতা।
তাঁর পোস্টের পরের অংশটিও কৌতূহল জাগিয়েছে অনুরাগীদের মধ্যে। সেখানে তিনি লেখেন, “ধন্যবাদ অরবিন্দদা, এসভিএফ প্রোডাকশনের তরফ থেকে একমাত্র তোমার কনসার্ন দেখে আমি অভিভূত। দেখো তোমার চাকরি আবার না চলে যায় জীতুর খোঁজখবর নেওয়ার জন্যে।” — বাক্যগুলিতে ছিল খানিক রসিকতার সুর, তবে ইঙ্গিতও স্পষ্ট, জিতু বুঝিয়ে দিয়েছেন— মানুষের পাশে দাঁড়ানোর মানে এখনও বোঝেন কিছু মানুষ।
অভিনেতার ফেসবুক পোস্টে ভরে উঠেছে শুভেচ্ছা আর ভালোবাসার বার্তায়। কেউ লিখেছেন, “নিজের শরীরের যত্ন নাও, কাজ পাগল হয়েও কেউ সেই মূল্য দেয় না।” কেউ আবার বলছেন, “আর্য সিংহ রায়ের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।” সত্যিই, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘চিরদিনই তুমি যে আমার’-এ তাঁর ফিরে আসার জন্য।
আরও পড়ুনঃ চলছে তন্তু সজ্জার তোড়জোড়! বাড়ছে পারুল রায়ানের প্রেম! হঠাৎ ব্যাঘাত ঘটালো কুচুটে কাকিমা! এই সমস্ত শয়তানির মোক্ষম শিক্ষা দিল পারুল!
গল্পের মোড়ও নাকি নতুনভাবে বাঁক নিতে চলেছে। আর্যর হবু বউ অপর্ণার গ্রেফতারের পর গল্পে এসেছে উত্তেজনাপূর্ণ টুইস্ট। এবার নায়ক ফিরবেন, আর্য কীভাবে উদ্ধার করবে প্রিয় অপর্ণাকে— সেটাই এখন দেখার। আপাতত জিতুর কামব্যাকেই খুশি দর্শকরা। অসুস্থতা কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফেরা জিতুর এই বার্তা যেন জীবনেরই এক নতুন পাঠ— “মৃত্যুর আগেই কাউকে মেরে ফেলবেন না, বরং যতদিন আছে, মানুষটাকে ভালোবাসুন।”

