চলছে তন্তু সজ্জার তোড়জোড়! বাড়ছে পারুল রায়ানের প্রেম! হঠাৎ ব্যাঘাত ঘটালো কুচুটে কাকিমা! এই সমস্ত শয়তানির মোক্ষম শিক্ষা দিল পারুল!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং সর্বগুণ সম্পন্ন ধারাবাহিক হচ্ছে পরিণীতা (Parineeta)। এই ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে বন্ধুত্ব শত্রুতা ভালবাসা সবকিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে। যা এই ধারাবাহিকটিকে প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টাপার হিসেবে সবার শীর্ষে উপস্থাপন করতে সাহায্য করছে।
এই ধারাবাহিকের নায়িকা পারুল সবসময় সমস্ত ভালো বিষয়কে আরো এগিয়ে নিয়ে যেতে সবার আগে এগিয়ে আসে। আর সব সময় তার পাশে থাকে রায়ান। তাদের মধ্যে কার খুনসুটি, ভালোবাসা এবং বন্ধুত্ব সবটাই দর্শকদের বড় পছন্দের। এইবার তাদের নতুন উদ্যোগ আলোর পথে তন্তুসজ্জা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, পারুলের শাড়ি প্রদর্শনীর তোড়জোড় তুঙ্গে। আলোর পথে তন্তুসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে গ্রামের মেয়ে বউরা। প্রথমবার তারা গোটা পৃথিবীর সামনে আসার সুযোগ পেয়েছে। পারুলের এই উদ্যোগে ভীষণ খুশি সবাই। কিন্তু তাদের এই সুখ সহ্য হলো না পারার কিছু মেয়ে বউয়ের।
শাড়ি প্রদর্শনীর জন্য স্টেজ সাজাতে গিয়ে রায়ানের ঘাড়ে উল্টে পড়ে পারুল। সবাই বিষয়টাকে রসিকতার দৃষ্টিভঙ্গিতে দেখলেও ঠিক সেই সময়ে মোড়লকে নিয়ে হাজির হয় পাড়ার কুচুটি কাকিমা। এসেই হম্বিতম্বি বাঁধিয়ে দেয় গোটা আয়োজনে। সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম থামাতে বাধ্য হয় পারুল রায়ান।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর মৃ’ত্যুর গুজবে তোলপাড় সোশ্যাল মিডিয়া! “অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন! এরা ক্ষমার অযোগ্য”- ক্ষুব্ধ হেমা মালিনী!
গ্রামের মোড়ল জানিয়ে দেয়, এই সমস্ত শাড়ির প্রদর্শনী, মঞ্চ তৈরি, গ্রামের মেয়ে বউদের উষ্কোনো চলবে না। সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার উপক্রম করে। পারুল খুব ভালো করেই বুঝতে পারে তাদের এই সুন্দর উদ্যোগ মেনে নিতে পারছে না কিছু মানুষজন। হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে তারা। এইবার এই হিংসুটি মহিলাদের শায়েস্তা করতে জব্বর ফন্দি আঁটে পারুল।

