শুটিং সেটে ফিরে জীতুর মুখে স্বস্তির হাসি! কেক কেটে, ফুল দিয়ে অভিনেতাকে আপন করে নিলেন ভক্তরা! কি বক্তব্য দিতিপ্রিয়ার?

অবশেষে অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান। শুক্রবার সকাল থেকে ফের শুটিং সেটে হাজির অভিনেতা জীতু কমল। টানা দুদিন অনুপস্থিত থাকার পর তাঁর প্রত্যাবর্তন যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ইউনিটে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে চলছিল আলোচনা বিতর্ক জল্পনা এবার সব থেমে গিয়ে জায়গা নিল স্বস্তি আর আশার সুর। ‘আর্য’-ভক্তদের চোখে মুখে আবার দেখা গেল উচ্ছ্বাস।
গত কয়েকদিন নায়ক ছাড়া শুটিং চললেও সেটের পরিবেশ নাকি ছিল চাপা উত্তেজনায় ভরা। অভিনেতা বদল নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি আর হতাশা। তবে শুক্রবার সকাল থেকেই সেই আবহ বদলালো। নির্দিষ্ট সময়ে স্টুডিয়োয় পৌঁছে কাজ শুরু করেন জীতু। সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন সেটে এখন অনেকটাই শান্ত পরিবেশ সবাই খুশি এবং আশাবাদী যে এবার থেকে আর কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না এই দলের কারও।
গুঞ্জন ছিল জীতুর ফিরে আসা উপলক্ষ্যে ভক্তরা পরিকল্পনা করেছিলেন ছোট আকারে উদ্যাপন। কেউ কেক আনবেন তো কেউ ফুল। কিন্তু এখনই সেই আয়োজন করতে চান না অভিনেতা। তিনি জানিয়েছেন ফিরেছেন তো নতুন করে মন দিতে অভিনয়ে। ধারাবাহিকের গতি ধরে রাখা আর দর্শকদের চাহিদা পূরণ করাই তাঁর প্রথম লক্ষ্য।
জীতু একাধিকবার নিজের লেখার মাধ্যমে বুঝিয়েছেন দর্শকরাই তাঁর শক্তি তাঁর কাছে তারা ভগবানের সমান। সম্প্রতি সিদ্ধান্ত পাল্টে ফের শুটিংয়ে ফিরে এসে সেই বিশ্বাসের মর্যাদা রাখলেন তিনি। তাই আপাতত উদ্যাপন নয় কাজই তাঁর কাছে সবচেয়ে বড়ো প্রাধান্য।
আরও পড়ুনঃ ‘আমি তো ছেলে খুঁজছি’- প্রতীকের পাশে দাঁড়িয়ে সোনামণির লাজুক হাসি! কবে বিয়ে করছেন টলিপাড়ার এই মিষ্টি জুটি!
তবে হতাশ হওয়ার কিছু নেই। অভিনেতার কথায় ভবিষ্যতে নিশ্চয়ই উদ্যাপনের মুহূর্ত আসবে। আর সেদিন হয়তো কেক ফুল উচ্ছ্বাস সব মিলিয়ে জমবে আসল আনন্দ। আপাতত ক্যামেরার সামনে ফের কাজে ডুবে থাকা আর দর্শকদের মন আরও একবার জিতে নেওয়ার প্রতিশ্রুতিতেই ব্যস্ত ছোটপর্দার জনপ্রিয় নায়ক।

