ধারাবাহিকের জন্য ভুল বোঝাবুঝি মিটলেও নিজের দম্ভে অটুট জিতু! ‘I am the best’ নিজেকে বেস্ট সাজিয়ে ফের ছোট করলেন দিতিপ্রিয়াকে?

বর্তমানে জিতু দিতিপ্রিয়া (Jitu-Ditipriya) বিতর্কে গমগম করছে সমাজ মাধ্যম তথা টলপাড়া। তাদের মধ্যেকার ঝামেলা শুটিং সেট ছেড়ে গড়িয়েছে অনেক দূর। জিতুর সম্পর্কে দিতিপ্রিয়া একাধিক অভিযোগ এনেছে। সেই প্রসঙ্গে জিতু দিতিপ্রিয়ার সঙ্গে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। এই একটার পর একটা ঘটনাতে বিষয়টা আরো বেশি জটিল হয়ে পড়েছিল।
দিতিপ্রিয়া অভিযোগ করেছিলেন জিতু মধ্যরাতে তাঁরে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর পোস্ট করেছে দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ‘Ignorance is bliss।’ প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। প্রোডাকশন টিম সবসময়েই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দু’জনকেই সমাজমাধ্যমে কিছু পোস্টের জন্য। আমার সহ-অভিনেতা সেই সব ছবিই পোস্ট করেন। যে ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগত ভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তার পর বিভিন্ন ইন্টারভিউতে বার বার বলেছেন, আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে। তাই আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি!’
বর্তমানে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে দুজনকে। প্রথমবার এই ধারাবাহিকের হাত ধরে জুটি বেঁধেছিলেন জিতু-দিতিপ্রিয়া। জিতু দিতিপ্রিয়ার চেয়ে বয়সে অনেকটাই বড়। এই ধারাবাহিকে সেই অসমবয়সী সম্পর্কের গল্পই দেখানো হচ্ছিল। মূলত মাস কয়েক হলো এই ধারাবাহিক শুরু হয়েছে। জিতু দাবি করেন তিনি প্রথম দিন থেকেই ধারাবাহিকের সেটে দিতিপ্রিয়ার সাথে খুব একটা খোলামেলা স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতেন না অভিনেত্রীর মায়ের কারণে। তার মাকে নাকি জিতু ভীষণ ভয় পেতেন একই সঙ্গে সম্মান করতেন বলেও জানিয়েছেন।
তাদের এই ব্যক্তিগত বিবাদের জেরে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। আগামী দিনে ধারাবাহিকটি চলবে কি না। ধারাবাহিকে জিতু দিতিকে দেখা যাবে কি না সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছিল প্রত্যেকের মনে। শুক্রবার একটি ফেসবুক পোস্টে জিতু লেখেন, ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা,পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই।’ জিতুর এই পোস্ট-এর পরই দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, তিনি ফেসবুকে লেখেন, ‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ-অভিনেতার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলাম।’
আরও পড়ুনঃ মুখে লেগে রয়েছে সেই মিষ্টি হাসি, ফটো ফ্রেমের সামনে সাজানো মোমবাতি! ফ্রেম জুড়ে রজনীগন্ধার মালা! হঠাৎ কি হল অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যর?
দিতিপ্রিয়ার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছিল তাদের মধ্যে মিটে গেছে সমস্ত ভুল বোঝাবুঝি। দিতিপ্রিয়ার এই পোস্টটি আবার শেয়ার করে জিতু নিজেকে আবার সেরা বলে দাবি করেন। অভিনেতার পোস্ট দেখে মনে হচ্ছে তিনিই এই ভুল বোঝাবুঝি মেটানোর মূল মাথা। নিজেকে সেরা প্রমাণ করে আবারো দিতিপ্রিয়াকে নিজের পোস্ট এর মাধ্যমে ছোট করতে অভিনেতা লেখেন, “আমার সহ-অভিনেত্রী ছোট,আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা। I am the best, Ufffs,we are the best” কিন্তু তাদের ভুল বোঝাবুঝি মেটার পিছনের আসল কারণ স্পষ্ট নয়।

