জীবনের বিশেষ দিনে ভক্তদের মন ভালো করলেন জিৎ! ছেলের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা!

এই মুহূর্তে টলিউডের (Tollywood) প্রথম সারির সুপারস্টার বললে প্রথমেই দেব প্রসেনজিতের পাশাপাশি যার নাম না নিলেই নয় তিনি হলেন অভিনেতা জিৎ (Jeet)। এক দুই বছর নয় প্রায় ২ দশক ধরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা একই রকম ভাবে ধরে রেখেছেন। কমার্শিয়াল সিনেমার একমাত্র প্রধান মুখ হিসেবে রাজ করছেন জিৎ। জন্মসূত্রে অবাঙালি হলেও বর্তমানে তা বোঝার উপায় নেই। সিন্ধি পরিবারের ছেলে জিতেন্দ্র মদনানি থেকে জিৎ হয়ে ওঠার যাত্রায় বারবার ১৪ জুন তারিখটি তার জীবনে এনে দিয়েছে সুখবর।

১৪ জুন, এই তারিখটা অভিনেতার জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি দিন। এটা অভিনেতার ব্যক্তিগত জীবনে এবং একইসাথে কর্মজীবনে খুশির জোয়ার এনেছিল। এই দিন ২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘ সাথী ‘ সিনেমাটি। হরনাথ চক্রবর্তীর নির্দেশনায় তৈরি এই সিনেমা ছিল সুপারহিট, এর পরেই জিৎ এর নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ে টলিপাড়া তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

তার ব্যক্তিগত জীবনেও এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ২০০৯ সালের ১৪ জুন তার সাথে প্রথম দেখা হয় তার জীবন সঙ্গী অর্থাৎ মোহনা রত্নালির। তারপর বাকিটা ইতিহাস, উনি বর্তমানে অভিনেতা জিৎ এর স্ত্রী, এবং দুই সন্তানের মা। সবদিক থেকেই এই ১৪ জুন দিনটি অভিনেতার কাছে ভীষনভাবেই আনন্দের।

আরও পড়ুনঃ পর্ণার কথা শুনে খুশি হয়ে গেলো সৃজন, সুটকেসে ভরে বর্ষাকে পাচার করে দিলো অর্ণব! তাদের কুকীর্তি ধরে ফেললো পর্ণা!

তাই এই বছর ১৪ জুনে অভিনেতা, গোটা টলিপাড়া তথা দুনিয়ার সাথে ভাগ করে নিলেন আরেকটি খুশির মুহুর্ত। তিনি নিজের পরিবার-পরিজনদের খুব একটা সমাজমাধ্যমে আনতে পছন্দ করেন না। কিন্তু এই দিন তিনি পরিচয় করিয়ে দিলেন নিজের ছোট ছেলের সাথে। ছেলের নাম তিনি রেখেছেন রোনাভ। ২০২৩ সালের অক্টোবর মাসে রোনাভের বাবা হন জিৎ।

প্রথমবার প্রকাশ্যে জিতের পুত্র সন্তান

অভিনেতা জিৎ এর মেয়ে নবন্যা, ছেলে রোনাভ ও স্ত্রী মোহনার সাথে একসাথে একটি ছবি এবং পরিবারের আরো বাকিদের একসাথে নিজের ছবি সমাজ মাধ্যমে পাতায় ভাগ করে নিলেন তিনি। এই দিনটাতেই প্রথমবার অভিনেতার ছেলেকে দেখার সৌভাগ্য হলো দর্শকদের। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পেরে ভীষণ খুশি দর্শক মহল।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

Back to top button