‘উনি হচ্ছেন সনাতনী, বিশুদ্ধ ভারতীয়, নেতাজির পূর্বপুরুষ…! ‘জয়া আহসান কবে থেকে ভারতীয়?’ স্বাধীনতা দিবসের পদযাত্রা ঘিরে বিতর্ক! ‘ধর্ম ধান্দা ও দেশপ্রেম, বাকিরা দেশদ্রোহী, হিংটিংছট…’ মুখ খুললেন শ্রীলেখা!

ভারতের স্বাধীনতা দিবসের আগে কলকাতায় আয়োজিত একটি মধ্যরাতের পদযাত্রায় অংশ নেওয়াকে ঘিরে আলোচনায় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ১৪ অগস্ট রাতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং একটি প্রথমসারির সংবাদমাধ্যমের উদ্যোগে এই ওয়াকাথনের আয়োজন করা হয়েছিল। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল ও ইন্দ্রাণী হালদারের সঙ্গে হাঁটতে দেখা যায় জয়াকেও। তবে বাংলাদেশের অভিনেত্রীকে ভারতের স্বাধীনতা দিবসের এই আয়োজনে দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা প্রশ্ন।

বাংলা ছবিতে জয়া আহসানের জনপ্রিয়তা রয়েছে। তবে তাঁকে এই পদযাত্রায় অংশ নিতে দেখে অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করেন। সেই আলোচনায় যোগ দেন টলিপাড়ার স্পষ্টভাষী অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। এক নেটিজেনের পোস্টে জয়ার ভারতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই পোস্টে ভারতের স্বাধীনতা দিবস, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা এবং ভারতীয় মুসলিমদের নিয়ে রাজনৈতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে জয়ার পদযাত্রায় অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

সেই পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে শ্রীলেখা মিত্রও নিজের মতামত জানান। অভিনেত্রী লেখেন, ‘ধর্ম… ধান্দা.. ও দেশপ্রেম…… বাকিরা দেশদ্রোহী… হিংটিংছট।’ তাঁর এই পোস্টের পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। জয়া আহসানকে নিয়ে করা বিভিন্ন মন্তব্যও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। এর মধ্যেই এক নেটিজেন শ্রীলেখার পোস্টে জয়ার চেহারা নিয়েও কটাক্ষ করেন।

জয়ার অংশ নেওয়ার পিছনে অবশ্য ছিল মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ আমন্ত্রণ। জানা যায়, ঢাকায় ফেরার টিকিট বাতিল করে এই অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। ওয়াকাথনে অন্যদের সঙ্গে গলা মেলান ‘কারার ঐ লৌহকপাট’ থেকে ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’ গানেও। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়, মহিলাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমান অধিকার নিয়েও বার্তা দেওয়া। সেই কারণেই এই উদ্যোগে জয়ার অংশগ্রহণ বলে জানা যায়।

আরও পড়ুনঃ ‘প্রথমে মোটা, আর এখন অত্যাধিক রোগা…’ ‘নিজেকে আগে সুস্থ করুন, চেহারাটা…’ বয়স নিয়েও তীব্র কটাক্ষ! বারংবার সমালোচনার শিকার ইন্দ্রানী হালদার! চুপ না থেকে কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী!

এদিকে শ্রীলেখার পোস্টে এক নেটিজেন জয়া আহসানকে উদ্দেশ্য করে লেখেন, ‘ঋতুপর্ণার পাশে এটা সেই শুক্রবারি খালা না?’ ওই মন্তব্যেরও জবাব দেন অভিনেত্রী। শ্রীলেখা সংক্ষেপে লেখেন, ‘না, উনি…’ তাঁর এই মন্তব্য নিয়েও নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। জয়া আহসানের পদযাত্রায় অংশগ্রহণ, নেটিজেনদের প্রশ্ন এবং শ্রীলেখার প্রতিক্রিয়া মিলিয়ে স্বাধীনতা দিবসের আগেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় উঠে এসেছে।

Back to top button