অ’সভ্যতামির জেরে বন্ধ হলো অনুষ্ঠান! রেগে গিয়ে বিরাট সিদ্ধান্ত ইমনের! কি বললেন গায়িকা?

বর্তমানে বাংলা গানের জগতের (Bengali Music Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আধুনিকতার সঙ্গে মাটির গানের মেলবন্ধন করে ইমন চক্রবর্তী যে সুন্দর গানগুলি আমাদের উপহার দেন তা সত্যি মন ছুয়ে যায় প্রত্যেকের ৮ থেকে ৮০ যে কোন বয়সী মানুষই ইমনের গানের তালে নিজের কোমর দুলিয়ে থাকেন।
প্রাক্তন ছবির জনপ্রিয় গান তুমি যাকে ভালোবাসো মহিলা কন্ঠে গান গেয়ে ইমন চক্রবর্তী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তারপর থেকেই গায়িকা একের পর এক গান গেয়েছেন এবং তা প্রত্যেকটি জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের মাঝে। বর্তমানে বিভিন্ন ছবিতে গান গাওয়ার পাশাপাশি ইমন বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন বিচারক হিসেবে। বর্তমানেও সারেগামাপা এর চলতি সিজনে বিচারকের আসনে দেখা যাচ্ছে ইমনকে।

তবে যতই ইমন সফল হোক না কেন বিতর্ক যেন গায়িকার পেছন ছাড়ে না। গায়িকার বিভিন্ন কথা নিয়ে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক তৈরি হয়। সমালোচনা এবং ট্রোলের মুখে পড়তে হয় ইমনকে। কিছুদিন আগেই সেরকম একটি ঘটনা ঘটেছে। একটি গানের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে শ্রোতাদের হিন্দি গানের অনুরোধ রাখেনি ইমন। উল্টে বাংলা ভাষা নিয়ে কিছু কথা স্টেজে সবার সামনেই তাকে শুনিয়ে দেন।
লিলুয়ার বাসিন্দা ইমন চক্রবর্তী। ছোট থেকে সেখানে বেড়ে ওঠা। বর্তমানে দক্ষিণ কলকাতায় থাকেন কাজের সূত্রে। তবে দীর্ঘ ৮ বছর ধরে লিলুয়া অঞ্চলে বসন্ত উৎসবের আয়োজন করেন গায়িকা। খ্যাতনামী সব গায়ক-গায়িকা আসেন ইমনের বসন্ত উৎসবে গান গাইতে। এই অনুষ্ঠান লিলুয়াবাসীর জন্যই করেন গায়িকা। কিন্তু, গত ৮ বছরে এমন অভিজ্ঞতা হয়েছে, যাতে এ বার বন্ধ রাখতে হচ্ছে সেই উৎসব। গায়িকা তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই উৎসবটি আয়োজন করতেন।
আরও পড়ুনঃ ক্যান্সারকে হারিয়ে জীবন যুদ্ধে সফল! ফের অভিনয় জগতে ফিরতে চলেছেন মিঠু চক্রবর্তী
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে গায়িকা বলেন, ‘‘আসলে গত ৮ বছর ধরেই দেখছি আমাদের অনুষ্ঠানে কিছু মানুষ এসে গোলমাল করার চেষ্টা করেন। যদিও পুলিশি নিরাপত্তার মাঝেই গোটা অনুষ্ঠানটি হয়। কিন্তু তাও বিভিন্ন ভাবে শিল্পীদের গাড়ির ক্ষতি করা, কখনও শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের হুজ্জুতিতেই এই সিদ্ধান্ত নিতে হল। এ বছরটা বন্ধ রাখছি।’’

