ক্যা’ন্সারকে হারিয়ে জীবন যুদ্ধে সফল! ফের অভিনয় জগতে ফিরতে চলেছেন মিঠু চক্রবর্তী

মা’রণ রোগ ক্যা’ন্সারকে হারিয়ে আবারও অভিনয় জগতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। যার কারনে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল থেকে তাকে বিদায় নিতে হয়। দীর্ঘদিন ধরেই চলছিল থেরাপি। অভিনেত্রী কঠিন সময়ে পুরো পরিবারকে পাশে পেয়েছিলেন। সেই কঠিন সময়ে কাটিয়ে আবার ও সুস্থ জীবনে ফিরতে পেরেছেন তিনি।

প্রথমবার স্বামী সব্যসাচী চক্রবর্তীই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই। তারপর কয়েক মাসের মধ্যেই মিলল সুখবর, সুস্থ হয়ে আবার ব্যাক টু ফ্লোর। ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শেষ দিনে হাজির ছিলেন তিনি। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই সকলে ভীষণ খুশি। আমরা সকলেই জানি ধারাবাহিকটি শেষ হতে চলেছে। তাই ওইদিন সকল সহ অভিনেতা অভিনেত্রীদের পাশে ছিলেন তিনি।

mithu chakraborty

শেষদিনে আগের মতোই নিজে গাড়ি চালিয়ে সেটে আসেন অভিনেত্রী। মাথায় টুপি আর হাসিমুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠলেন মিঠু চক্রবর্তী। এই বিশেষ দিনে পরিবারের একাধিক সদস্যকে দেখা গেল সেটে। মিঠু চক্রবর্তীকে এতদিন পর কাছ থেকে দেখতে পেয়ে কেঁদে ফেললেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা।

কেমন আছেন, এই প্রশ্ন করায় তাঁর জবাব, “আমার শরীর একদম ভাল আছে। কাবু করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। আমি এখন সম্পূর্ণ সুস্থ। এই বছরই কাজ শুরু করার কথা ভেবেছি, সম্ভবত মার্চের মাঝামাঝি সময়ে কাজে ফিরব।”

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! শেষ হচ্ছে নায়কের পথচলা! ফুলকিকে বিদায় জানাচ্ছেন নায়ক!

অভিনেত্রী আগামী দিনেও এরকমই সুস্থ স্বাভাবিক থাকুক। কোন বিপদ যেন নতুন করে অভিনেত্রীকে আর ছুটে না পারে সেই কামনাই করি আমরা। অভিনেত্রীকে আবার কবে নতুনভাবে পর্দায় দেখা যাবে সেই প্রশ্নই উঠেছে সকলের মনে।

Back to top button