‘তোমরা ওর জন্য প্রার্থনা করো…’- প্রিয়জনের অসুস্থতায় ভেঙে পড়েছেন ইমন! কার জন্য প্রার্থনা করছেন গায়িকা?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সংগীত জগতে ইমন চক্রবর্তীর নাম মানেই আলাদা এক আবেগ। তাঁর কণ্ঠে গান মানেই শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়া সুর। কেরিয়ারের শুরুতেই জাতীয় পুরস্কার জিতে নিজেকে প্রমাণ করেছেন এই প্রতিভাবান গায়িকা। আলো ঝলমলে মঞ্চের বাইরে ইমন কিন্তু একেবারেই সাধারণ মানুষ। পরিবার আর নিজের ছোট্ট সংসার নিয়েই তাঁর ভালো থাকা। বাবা ও স্বামীর পাশাপাশি ইমনের জীবনে রয়েছে আরেক গুরুত্বপূর্ণ সদস্য, তাঁর আদরের পোষ্য, যাকে তিনি সন্তানের মতো করেই বড় করেছেন।

সম্প্রতি সেই প্রিয় পোষ্যের শরীর খারাপ হওয়ায় ভীষণভাবে চিন্তিত ইমন। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ভাগ করে নিয়ে তিনি লেখেন, মেয়েটার শরীরটা একটু খারাপ। তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো। ও যেন জলদি সেরে ওঠে। বুলি আমার মা। এই পোস্টের সঙ্গে আদরের পোষ্যের ছবি দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা। যাঁরা নিজের সন্তানের মতো করে পোষ্যকে মানুষ করেন, তাঁরা জানেন এই দুশ্চিন্তার অনুভূতি কতটা গভীর।

ইমনের এই পোস্টের পর থেকেই অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা সকলেই বুলির দ্রুত আরোগ্য কামনা করছেন। ভালোবাসা আর প্রার্থনায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। ইমনের সঙ্গে এই আবেগে একাত্ম হয়েছেন অসংখ্য মানুষ। পোষ্যের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসাই যেন আবারও ইমনকে মানুষের আরও কাছের করে তুলেছে।

এরই মাঝে নিজেও শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন ইমন। দক্ষিণবঙ্গে শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর গলাতেও সমস্যা দেখা দিয়েছে। কথা বলা কমিয়ে দিতে হয়েছে তাঁকে। অনেক সময় খাতায় লিখেই কথোপকথন সারছেন। তবুও পেশাদারিত্বে কোনও খামতি রাখেননি তিনি। আগে থেকে নেওয়া শীতের মরশুমের অনুষ্ঠানগুলিতে যথেষ্ট দায়িত্ববোধের সঙ্গেই পারফর্ম করে চলেছেন গায়িকা।

আরও পড়ুনঃ ভজন শুনতে গিয়ে লুটিয়ে পড়লেন অভিনেত্রী! আধ্যাত্মিক অভিজ্ঞতা নাকি শারীরিক বিপর্যয়? তুমুল বিতর্কে মত্ব নেটপাড়া!

এদিকে সম্প্রতি রাজ্য সঙ্গীত একাডেমির মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ইমনের প্রশংসা শোনার পর নতুন জল্পনাও শুরু হয়েছে। অনেকেরই ধারণা আগামী দিনে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে তাঁকে। যদিও এই বিষয়ে প্রশ্ন উঠলেই ইমন স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতিতে যোগ দিলে তিনি নিজেই সবাইকে জানাবেন। তবুও শিল্পী আর রাজনীতির এই যোগসূত্র ঘিরে আলোচনা থামছেই না।

Back to top button