‘একজন পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না…’- সমতার কথা বললেও নারী আজও পিছিয়ে! কোন দিক থেকে? সেই নিয়েই অকপটে ইমন চক্রবর্তী!

বর্তমান সময়ে বাংলা সংগীত জগতের অন্যতম জনপ্রিয় একজন গায়িকা হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বাংলা সিনেমা, চলচ্চিত্রে নিজের কন্ঠে অসাধারণ সমস্ত গান শ্রোতাদের উপহার দিচ্ছেন ইমন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে শুরু করে লোকসংগীত, আধুনিক গান সব ধরনের গানেই পারদর্শী ইমন। ৮ থেকে ৮০ সকলেই ইমনের ভক্ত। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র হাত ধরেই দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।
মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন গায়িকা। নিজের নানান মন্তব্যের কারণে বারবার তাকে নিয়ে চর্চা হয়ে থাকে। এবারে আবারো নিজের এক বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে চর্চিত হয়েছেন গায়িকা। ইমনের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট হয়েছে অনেকেই।
গায়িকা দাবি করেন একজনপুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না। হঠাৎ কেন এমন বললেন সংগীতশিল্পী? সারেগামাপা-এর মঞ্চে বিচারকের আসনে বহুবার দেখা গিয়েছে ইমনকে। সেখানে পুরুষদের সাথে রীতিমতন টক্কর দিয়ে কাজ করছেন আর তার মুখেই এমন কথা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। কোন প্রসঙ্গে তিনি এমন বলেছেন?
সারেগামাপা-এর একজন প্রতিযোগী মেখলা দাসগুপ্তের পডকাস্ট শোতে এসে তিনি এমন কথা বলেছেন। ইমন বলেন, ‘মেয়েরা সত্যি সত্যি পুরুষের মতো পরিশ্রম করতে পারে না। কারণ তাদের মধ্য দিয়ে প্রতিটা মাসে যা যা হরমোনাল চেঞ্জস হয় তাকে যে শারীরিক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়। মানে অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয় সেটি একটা পুরুষকে যেতে হয় না। সেই জায়গায় আমরা কখনো সমান নই।’
আরও পড়ুনঃ মেয়ের বিয়ের চিন্তায় বাবার মাথায় হাত! স্ত্রীয়ের নামে রাখা জমি বেচে দিলো নিশা উজির বাবা! বাবার সম্মান মাটি করতে নতুন ফন্দি আঁটলো নিশা!
গায়িকা আরও বলেন, ‘একটা পুরুষের শক্তির কাছে একটা নারী কখনো পারবে না। নারীদের এটা হলো প্রথম লড়াইয়ের জায়গা আমার নিজেকে প্রমাণ করতে হবে যে আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।’ গায়িকার কথার সাথে অনেকেই সহমত হয়েছেন।

