মেয়ের বিয়ের চিন্তায় বাবার মাথায় হাত! স্ত্রীয়ের নামে রাখা জমি বেচে দিলো নিশা উজির বাবা! বাবার সম্মান মাটি করতে নতুন ফন্দি আঁটলো নিশা!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। মাত্র দুদিন হয়েছে শুরু হয়ে এই ধারাবাহিক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে।

এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিঝোরা ধারাবাহিক শেষ করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নিশাকে পুলিশের হাত থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে উজি। উজি পরীক্ষা দিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে দেখে অবাক হয় তার বাবা। ওদিকে চারিদিকে পুলিশ এবং পাড়া প্রতিবেশী চিৎকার শুনে সন্দেহ হয় তাদের বাবার। কয়েকজন স্ক্যামার ধরা পড়েছে খালি পোড়া বাড়িতে। এদিকে উজি দিদির সাথে ফিরেছে দেখে বাবা তাকে নানান রকম প্রশ্ন করতে থাকে। নিশাকে একেবারেই ভরসা করে না তার বাবা। তিনি জানেন নেশা কোন অন্যায় কাজ করছে, অন্যায় ভাবে টাকা উপার্জন করছে। কিন্তু উজি দিদি নিশাকে সবসময় আড়াল করতে চায়।

নিশার বাবা সমানে তাকে প্রশ্ন করতে থাকে আসল সত্যি তা জানতে চায়। উজি এবং নিশা দুজনেই সত্যিটা আড়াল করে যায়। নিজের দিদিকে বাঁচানোর জন্য উজি মিথ্যা বলে বাবার কাছে। ওদিকে নিশা বড়লোক হওয়া দেখে। তার কাছে অনেক টাকা, বড় বাড়ি, গাড়ি এসব স্বপ্ন এবং এসব করার জন্য অসৎ পথ বেঁচে নিয়েছে।

আরও পড়ুনঃ ‘ব্যাংকে যা টাকা ছিল সব শেষ, প্রথম কেনা ফ্ল্যাট গাড়ি সব বিক্রি করতে হয়েছে’- রাজনীতিতে যুক্ত, তাই পরিচালকরা কাজ দিতে নারাজ! সাক্ষাৎকারে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ!

নিশার বাবা নিশার এই সমস্ত অসভ্যতামি আর সহ্য করবে না বলে তার বিয়ে ঠিক করে ফেলেছে তাকে না জানিয়ে। কিন্তু নিশা এখন বিয়ে করবে না। কিন্তু তার বাবা বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে। এদিকে দিদির বিয়ের জন্য তার মায়ের সমস্ত গয়না পালিশ করতে দেওয়ার কথা জানায় উজি। কিন্তু নিশার প্ল্যান সে পাড়ার অন্য মেয়ের বিয়েতে গিয়ে সেখানেও কোন স্ক্যাম করবে। উজির দিদিকে নিয়ে ভয় হতে থাকে। এদিকে মেয়ের বিয়ের জন্য স্ত্রীয়ের নামে কেনা জমি বিক্রি করতে ঋষি ব্যানার্জির সাথে কথা বলতে যায় উজির বাবা। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button