‘আমার জীবন নিয়ে নোংরামি করার অধিকার কেন কাউকে দেবো!’ অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ইশা সাহা

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ইশা সাহা (Isha Saha)। বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ইশার নাম প্রথম সারিতে রয়েছে। ধারাবাহিক জগতের (Bengali Serial) হাত ধরে প্রথম পা রাখেন অভিনেত্রী। ২০১৬ সালের স্টার জলসার ধারাবাহিক ঝাঁঝ লবঙ্গ ফুল এর হাত ধরে অভিনয় জগতে আসে।
ওই ধারাবাহিকের হাত ধরে খুব অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করে নিয়েছিলেন। পৌঁছে গিয়েছিলেন বাংলার মানুষের ঘরে ঘরে। তারপরেই বড় পর্দায় অভিনয় করার সুযোগ আসে। ল নিয়ে পড়াশোনা করতে করতে অভিনয় জগতে হঠাৎ সুযোগ আসে ঈশার কাছে। তারপরই একেবারে হঠাৎ করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এরপর একের পর এক সিনেমা, ওয়েব সিরিজে কাজ করতে শুরু করেন। তার অভিনীত ইন্দু এখনো পর্যন্ত সবথেকে বেশি জনপ্রিয় সিরিজ।
তবে অভিনেতা অভিনেত্রীদের কর্মজীবনের থেকেও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশি কৌতুহল থাকে সাধারণ মানুষের। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তেমনি বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছেন ইশা সাহার নাম। অভিনেত্রীর নাম জড়িয়েছিল অভিনেতা ইন্দ্রনীলের সঙ্গে। আচমকাই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা
এবার সেই নিয়ে সাক্ষাৎকারে নিজের স্পষ্ট বক্তব্য জানালেন অভিনেত্রী। সাক্ষাৎকারে অভিনেত্রী প্রশ্ন করা হয় যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন অভিনেত্রী খুব শান্তভাবে ব্যাপারটা সামলে ছিলেন কি করে? ইশা বলেন, ‘কি করবো নিজের মাথা খারাপ করে, নিজেকে উত্তেজিত করে জন্য লাভ নেই সেই তো নিজের শরীর খারাপ করা তাই সেসব করে কোন লাভ নেই। শেষমেষ ক্ষতিটা কার হচ্ছে? যারা নিউজগুলো বানাচ্ছে তাদের, নাকি আমার। আমি পাঁচটা কথা বলব তারা ১০ টা কথা বলবে আমি নিজের হাতে তাদেরকে আমাকে নিয়ে নোংরামো করার সুযোগটা তুলে দেবো সেটা আমি কেন করব। জীবনে কখনো কারো থেকে অনুমতি চাইনি আমি কি করবো না করবো।’
আরও পড়ুনঃ ‘আমি এসি গাড়িতে যেমন চড়ি, তেমনই বাসে, ট্রামেও চড়ি!’ পুজো এলেই সাধারণ মানুষের সাথে মিশে যান অভিনেত্রী সুদেষ্ণা রায়!
ইন্দ্রনীল এর সঙ্গে নাম জানানোর পর অভিনেত্রী গোটা ব্যাপারটাকে খুব শান্তভাবেই সামলে ছিলেন। জানিয়েছিলেন এটা পুরোটাই গুজব। যদিও তিনি কখনোই এই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাননি। বেশিরভাগ সময় এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ ছিলেন।

