‘সেই দিনগুলোর কথা মনে পড়লেই চোখ ভিজে আসে’- শৈশবের কোন স্মৃতি আজও কাঁদায় ইমনকে?

নিউটাউনের দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক আবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জমে ওঠে সংগীতের আসর। সেখানে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী। শরীর ভালো না থাকলেও গায়ে জ্বর নিয়েই অনুষ্ঠানে হাজির হন ইমন। মঞ্চে উঠেই যেন আবেগে ভরে ওঠে তাঁর মন।
এই অনুষ্ঠানের আর এক বিশেষ মুহূর্ত ছিল রাজ্য সঙ্গীত আকাদেমিতে ইমনের উপস্থিতি। এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর শৈশবের অজস্র স্মৃতি। এক সময় মায়ের হাত ধরে বহুবার এখানে এসেছেন তিনি। কখনও প্রতিযোগী হিসেবে, কখনও শুধুই গান শোনার জন্য। সেই দিনগুলোর কথা মনে পড়তেই যেন চোখের সামনে ভেসে ওঠে পুরনো সময়।
সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে ইমন লেখেন, ছোটবেলায় প্রতিযোগিতায় অংশ নেওয়া, কখনও প্রথম হওয়া কখনও কিছু না পাওয়া সবই যেন আজকের দিনে ফিরে এসেছে। মা বাবা দাদু সবাইকে নিয়ে এখানে আসার মুহূর্তগুলো আজও তাঁর মনে গেঁথে রয়েছে। সময় বদলেছে কিন্তু অনুভূতিগুলো রয়ে গেছে একইরকম।
ইমন আরও লেখেন, জীবন অনেকটা এগিয়ে গেলেও স্মৃতিরা কখনও পিছু ছাড়ে না। মায়ের কথা মনে পড়লে আজও মন ভেঙে যায়। বাবা কাকা মাসিমনি মামনি মামটু সবার সংগ্রামের কথা মনে পড়ে। সেই কঠিন দিনগুলোর কথা ভাবলে চোখে জল আসে। তবু সামনে এগিয়ে চলার শক্তিই জীবনের আসল প্রাপ্তি।
আরও পড়ুনঃ রেষারেষিই হলো কাল! সহ অভিনেত্রীকে বি’ষ খাওয়ালেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা! কি অবস্থায় রয়েছেন সেই অভিনেত্রী?
রাজ্য সঙ্গীত আকাদেমিতে দাঁড়িয়ে ইমন বুঝেছেন, জায়গাটা এখনও আগের মতোই আছে শুধু সময়টাই বদলে গেছে। শৈশবের সেই দিনগুলো আর ফিরে আসবে না। কিন্তু স্মৃতির ভাঁজে তারা চিরকাল বেঁচে থাকবে। এই বিশেষ দিনে মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়েছে তাঁর। জীবনের পথচলা এখনও অনেক বাকি এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন ইমন।

