রেষারেষিই হলো কাল! সহ অভিনেত্রীকে বি’ষ খাওয়ালেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা! কি অবস্থায় রয়েছেন সেই অভিনেত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। টিআরপির তালিকায় নিয়মিত ভাল ফল করছে এই মেগা। সাম্প্রতিক পর্বে গল্প এমন মোড় নিয়েছে, যা দর্শককে কার্যত চমকে দিয়েছে। পারুল ও রায়ান এখন একই অফিসে কাজ করছে। কিন্তু অফিসের এইচআর সংযুক্তা প্রথম থেকেই পারুলকে সহ্য করতে পারে না। নানা কূটচালে তাকে সরানোর চেষ্টা চালাতে থাকে সে।

সংযুক্তার সঙ্গে হাত মেলায় শিরিনও। দুজনের চক্রান্তে একসময় ভয়ানক পরিস্থিতিতে পড়ে যায় পারুল। এমনকি মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল সে। সেই সময় রায়ানের মরিয়া চেষ্টায় নতুন করে জীবন ফিরে পায় পারুল। মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে সে বুঝে যায়, এই ঘটনার পিছনে নিশ্চয়ই কেউ আছে। সত্যিটা জানার জন্য তখন থেকেই একেবারে মরিয়া হয়ে ওঠে পারুল।

তদন্ত করতে গিয়েই সে জানতে পারে, সমস্ত ষড়যন্ত্রের মূল মাথা সংযুক্তা। তাই আর সময় নষ্ট না করে একেবারে ছক কষে ফেলে পারুল। সংযুক্তার বাড়িতে কাজের লোকের ছদ্মবেশে ঢুকে পড়ে সে। পরিচয় না ধরতে পেরে স্বাভাবিকভাবেই সন্দেহ করে না সংযুক্তা। ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট।

সংযুক্তাকে চা দেওয়ার পর নিজের আসল পরিচয় প্রকাশ করে পারুল। জানায়, ওই চায়ের মধ্যেই নাকি বিষ মেশানো হয়েছে। আতঙ্কে শরীর খারাপ হতে শুরু করে সংযুক্তার। মৃত্যুভয়ে ভেঙে পড়ে সে এবং সবকিছু স্বীকার করে নেয়। এই স্বীকারোক্তি ক্যামেরাবন্দি করে রাখে পারুল। তবে দর্শকের মনে প্রশ্ন একটাই, সত্যিই কি বিষ ছিল নাকি সবটাই বুদ্ধির খেলা।

আরও পড়ুনঃ যন্ত্রণার আড়ালেই চলছে শ্যুটিং! কান্না লুকিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী! দর্শকদের কাছে অকপটে শ্রুতি দাস!

এর মধ্যেই আবার নতুন চমকের ইঙ্গিত দিয়েছে প্রোমো। বড়দিনের পার্টিতে সামনে আসতে চলেছে রায়ানের প্রেমিকার রহস্য। রায়ানের হাতে নতুন ঘড়ি দেখে সন্দেহে পড়ে পারুল। মনে হয় এই উপহার দিয়েছে মহুল। গল্পে এবার কি নতুন কোনও নায়িকার এন্ট্রি হতে চলেছে। টলিপাড়ার অন্দরের খবর, এই চরিত্রের জন্য নাকি অভিনেত্রী বাছাই চলছে। খুব শিগগিরই আরও বড় চমক পেতে চলেছেন দর্শক।

Back to top button