২২ বছরের বিবাহিত জীবন! সদ্যজাত সন্তানকে ফেলে দূরত্ব বাড়ান অভিনেতা! বারাণসীর গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়!

বছরের শুরুতেই টলিউড ও রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। পঁচিশ সালেই শোনা গিয়েছিল অভিনেতা ও রাজনীতিবিদের জীবনে নাকি নতুন বসন্তের আগমন। লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর রাজনীতির ময়দানে তাঁকে তেমনভাবে দেখা না গেলেও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল সম্পর্ক ভাঙনের গুঞ্জন। প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে দূরত্ব এবং তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে সব জল্পনায় ইতি টেনে দ্বিতীয়বার বিয়ের পথে হাঁটলেন হিরণ।

এই নতুন দাম্পত্য জীবনের শুরুটা কলকাতায় নয়, বরং বহু দূরে বারাণসীতে। মা গঙ্গাকে সাক্ষী রেখে সেখানকার ঘাটেই সিঁথিতে সিঁদুর পরালেন অভিনেতা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কনে লাল বেনারসিতে সেজে উঠেছেন আর হিরণ পরেছেন সাধারণ হলুদ পাঞ্জাবি। কোনও আড়ম্বর নয়, একেবারে ঘরোয়া ও আধ্যাত্মিক আবহেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। এই বিয়ের মাধ্যমেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

হিরণের দ্বিতীয় স্ত্রীর পরিচয় জানার আগ্রহও কম নয়। জানা গিয়েছে, তাঁর নাম ঋত্বিকা গিরি এবং পেশায় তিনি একজন মডেল। মঙ্গলবার নিজেই ফেসবুকে বিয়ের সুখবর ভাগ করে নিয়েছিলেন হিরণ। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন তিনি, যা আরও রহস্য বাড়িয়ে দেয়। তবুও ইতিমধ্যে ছবিগুলি ভাইরাল হয়ে যাওয়ায় খবর চাপা থাকেনি। নতুন সম্পর্ক নিয়ে অভিনেতা মুখ না খুললেও ছবি থেকেই স্পষ্ট তাঁর জীবনের নতুন অধ্যায়।

প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে হিরণের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরেই তাঁদের পারিবারিক দূরত্ব নিয়ে নানা কথা শোনা গিয়েছে। রাজনীতির কাজের সূত্রে দীর্ঘদিন খড়্গপুরে থাকার সময় থেকেই নাকি স্ত্রী ও সন্তানের সঙ্গে সম্পর্কের ফাটল শুরু হয়। ২০২২ সালে অনিন্দিতার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সময় ব্যাপক আলোড়ন ফেলেছিল, যেখানে সম্পর্কের যন্ত্রণা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সেই ঘটনার পর থেকেই হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

আরও পড়ুনঃ মিঠির জীবনে বিনামেঘে বজ্রপাত! আনন্দ উৎসবের মাঝে কোন অশুভ সংকেত পেল কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব 

নতুন বছরের প্রথম মাসেই দ্বিতীয়বার বিয়ে করে আবারও শিরোনামে উঠে এলেন হিরণ চট্টোপাধ্যায়। সিনেদুনিয়া থেকে রাজনীতির অন্দরমহল সর্বত্রই এখন এই বিয়ের খবর নিয়ে আলোচনা চলছে। ব্যক্তিগত জীবনের এই নতুন সিদ্ধান্ত তাঁকে কোন পথে এগিয়ে নিয়ে যায়, সেটাই এখন দেখার। অতীতের অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্ককে ঘিরে হিরণের জীবনের গল্প যে নতুন মোড় নিতে চলেছে, তা বলাই যায়।a

Back to top button