মিঠির জীবনে বিনামেঘে বজ্রপাত! আনন্দ উৎসবের মাঝে কোন অশুভ সংকেত পেল কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’- (Chirosokha) এর আজকের পর্বে এক টানটান উত্তেজনার মোড় লক্ষ্য করা গেল। মিঠির আকস্মিক শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মনে দানা বাঁধছে গভীর সংশয় ও উদ্বেগ। এমনিতেই ধারাবাহিকের প্রতিটি পর্বে থাকে নিত্য নতুন চমক। বর্তমানে আবার মিঠিকে ঘিরে টানটান উত্তেজনা চলছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে অনুষ্ঠানের মাঝপথেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে মিঠি। অসহ্য মাথা যন্ত্রণা এবং গা বমি ভাব হওয়ায় সে কিছুটা কাবু হয়ে পড়ে। আচমকা এভাবে অসুস্থ হতে দেখে পরিবারের সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েন।
বিয়ে বাড়ির আনন্দ-উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ ছন্দপতন। মিঠির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গোটা পরিবার বর্তমানে ব্যতিব্যস্ত। বারবার বমি ভাব, মাথা ঘোরা আর চরম দুর্বলতা মিঠিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। বাড়ির বড়রা প্রথমে ভেবেছিলেন, বিয়ে বাড়ির অনিয়ম আর বাইরের খাবার খাওয়ার ফলেই বোধহয় এই বিপত্তি। সকলেই তাকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছিলেন। তখনই বর্ষা জানায়, মিঠি গত কয়েকদিন ধরেই অস্বাভাবিকভাবে টক খাবারের প্রতি আসক্তি দেখাচ্ছে। এমনকি বর্ষার নিজের হাতে বানানো আচার মিঠি একাই শেষ করে ফেলেছে। মিঠি নিজেও স্বীকার করে যে, এখন তার টক খেতে ভীষণ ভালো লাগছে, কিন্তু ভাতের গন্ধ সে একদমই সহ্য করতে পারছে না।
মিঠির মুখে এই লক্ষণগুলোর কথা শুনে মা কমলিনী এবং পিসিমণির কপালে চিন্তার ভাঁজ পড়ে। অভিজ্ঞ মা হিসেবে কমলিনী বুঝতে পারেন এই লক্ষণগুলো কোনো সাধারণ পেটের সমস্যার নয়। মেয়েকে আড়ালে নিয়ে গিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদের পর তিনি যা অনুমান করেন, তা একপ্রকার বিনা মেঘে বজ্রপাত। মিঠির উত্তরের ওপর ভিত্তি করে কমলিনী বুঝতে পারেন, মিঠির গর্ভে বেড়ে উঠছে এক নতুন প্রাণ।
আরও পড়ুনঃ শত্রুর সঙ্গে হাত মেলালো কুন্তলিনী! পুলস্ত্যর ষ’ড়যন্ত্রে কি ফাঁ’স হয়ে যাবে দিতি-গোরার গোপন রহস্য? দুর্ধর্ষ আজকের পর্ব
মিঠির বর্তমান পরিস্থিতি এবং সমাজের চোখরাঙানির কথা ভেবে পরিবার আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে, মিঠির প্রেমিক কৃশানু-কে এখনই কিছু জানানো হবে না। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এত বড় একটি সত্যকে কতদিন আড়াল করে রাখা সম্ভব? দেখা যাক কি হয় আগামী পর্বে।

