‘আমরা তো মুসলিম নই, কি করে উনি একজন…’ বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটদুনিয়া! হিরণের দ্বিতীয় বিয়ে ঘিরে ক্ষুব্ধ অনিন্দিতা চট্টোপাধ্যায়!

বেনারসের ঘাটে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের কথিত দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল হতেই টলিউড থেকে রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। গঙ্গার ঘাটে সিঁথিতে সিঁদুর পরানোর সেই মুহূর্তের ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে তেমনই প্রশ্ন উঠছে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও। এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। টিভি নাইন বাংলার কাছে মুখ খুলে নিজের দীর্ঘদিনের যন্ত্রণা ও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট যে এই ছবি তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
অনিন্দিতা জানান সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিই প্রথম তাঁকে এই ঘটনার কথা জানায়। হঠাৎ এমন ছবি দেখে তিনি রীতিমতো শিউরে ওঠেন। তাঁর স্পষ্ট বক্তব্য তাঁদের মধ্যে এখনও কোনও আইনি বিচ্ছেদ হয়নি। সেই অবস্থায় হিন্দু রীতিতে দ্বিতীয় বিয়ে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষোভের সুরে তিনি বলেন আমরা তো মুসলিম নই এই ধরনের বিয়ের কোনও মানে হয় না। এই ঘটনাকে তিনি শুধু ব্যক্তিগত অপমান নয় বরং সামাজিকভাবে হেয় করার শামিল বলেও উল্লেখ করেন। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন বলেই জানান তিনি।
২০০০ সালের ১১ ডিসেম্বর হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন অনিন্দিতা। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে যার বয়স এখন ১৯ বছর। অনিন্দিতার অভিযোগ জীবনের এই দীর্ঘ সময়ে তিনি নিজের উপর এবং মেয়ের উপর হওয়া নানা মানসিক অত্যাচার সহ্য করেছেন। শুধু মেয়ের ভবিষ্যৎ আর পড়াশোনার কথা ভেবেই এতদিন মুখ বন্ধ রেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর চুপ থাকা সম্ভব নয় বলেই তাঁর স্পষ্ট মত। তাঁর কথায় একজন মা হিসেবে এই পরিস্থিতি মেনে নেওয়া ভীষণ কঠিন।
অনিন্দিতা আরও অভিযোগ করেন হিরণ কখনও নিজের মেয়ের ছবি পর্যন্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেননি। অথচ নতুন সম্পর্কের ছবি প্রকাশ্যে আনতে কোনও দ্বিধা করেননি। এই আচরণেই নাকি অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তিনি একে দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক বলে আখ্যা দেন। একজন স্বামী ও বাবার কাছ থেকে এমন ব্যবহার যে কোনও নারীর জন্য গভীর আঘাত বলে মনে করেন তিনি। তাঁর মতে এই ঘটনায় শুধু তিনি নন তাঁদের মেয়েও চরমভাবে মানসিক আঘাত পেয়েছে।
আরও পড়ুনঃ ২২ বছরের বিবাহিত জীবন! সদ্যজাত সন্তানকে ফেলে দূরত্ব বাড়ান অভিনেতা! বারাণসীর গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়!
সবচেয়ে বিস্ময়কর বিষয় হিসেবে অনিন্দিতা জানান যাঁকে নিয়ে এই বিয়ের ছবি ভাইরাল হয়েছে সেই মহিলা বয়সে তাঁদের মেয়ের থেকেও বড়। এই সম্পর্ক নিয়ে আগেও নানা গুঞ্জন শুনেছেন তিনি এমনকি ব্ল্যাকমেলের কথাও কানে এসেছে। যদিও ছবিতে সেসব বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে অনিন্দিতা বলেন এই অধ্যায় তাঁর জীবনের সবচেয়ে কষ্টের সময়। এই ঘটনায় নেটদুনিয়ায় যেমন তর্ক বিতর্ক তুঙ্গে তেমনই প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি ও অভিনেতার ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়েও।

