শেষ হচ্ছে জনপ্রিয় মেগা! প্রিয় ধারাবাহিকে পথ চলার এখানেই ইতি! স্মৃতির ঝাঁপি খুলে আবেগে ভাসলেন সুব্রত গুহ রায়!

একটা দীর্ঘ পথচলার পর অবশেষে থামল জনপ্রিয় ধারাবাহিক হরি ঘোষের গোয়াল। শুটিং ফ্লোরের চেনা কোলাহল মেকআপ রুমের আড্ডা আর লাইট ক্যামেরা অ্যাকশনের ছন্দ সবই এখন স্মৃতির পাতায় বন্দি। এই বিদায়ের মুহূর্তে মন ভারী অভিনেতা সুব্রত গুহ রায়ের। ডিডি বাংলার এই জনপ্রিয় মেগায় তাঁর উপস্থিতি ছিল দর্শকের কাছে অত্যন্ত পরিচিত। অনেকেই তাঁকে চিনেছেন রায়ানের দাদু হিসেবে। টেলিভিশনের পাশাপাশি দূরদর্শনের পর্দাতেও সমান দক্ষতায় কাজ করে চলা এই অভিনেতার কাছে হরি ঘোষের গোয়াল ছিল এক বিশেষ অভিজ্ঞতা।
দীর্ঘ সময় ধরে একটি চরিত্রে বেঁচে থাকা সহকর্মীদের সঙ্গে প্রতিদিনের ওঠাবসা সব মিলিয়ে তৈরি হয়েছিল এক গভীর আত্মিক বন্ধন। ধারাবাহিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই টান ছিঁড়ে যাওয়ার কষ্ট ধরা পড়েছে সুব্রত গুহ রায়ের সাম্প্রতিক ফেসবুক পোস্টে। শুটিংয়ের শেষ দিনের নানা মুহূর্ত আর সহকর্মীদের সঙ্গে কাটানো সময়ের ছবি ভাগ করে নিয়ে তিনি জানালেন তাঁর মনের কথা। কাজের তৃপ্তির পাশাপাশি প্রিয় চরিত্রকে বিদায় জানানোর বেদনা স্পষ্ট তাঁর লেখায়। স্টুডিওর সেই গোয়াল ঘরটি যে কবে যেন তাঁর নিজের ঘরের মতো হয়ে উঠেছিল সেটাও উঠে এসেছে পোস্টে।
বিদায়বার্তায় অভিনেতা লেখেন হাসছি কিন্তু মনটা ভারাক্রান্ত এতদিনের মজা হাসি শেষ হয়ে যাচ্ছে সবার সঙ্গে আবার অন্য কোথাও দেখা হবে হরিপ্রসন্ন বসন্ত টগর কাঞ্চন আর পবিত্র পাত্রের ভয়ে আর লুকিয়ে থাকতে হবে না বিদায় হরি ঘোষের গোয়াল। এই কথাগুলির মধ্যেই ধরা পড়ে তাঁর আবেগ আর ভালোবাসা। চরিত্র আর গল্পের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত যে তাঁর জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
অনুরাগীদের উদ্দেশে সুব্রত গুহ রায় জানিয়েছেন দর্শকদের নিঃশর্ত ভালোবাসাই এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। ধারাবাহিক শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ করেছেন দর্শকেরাও। অভিনেতার পোস্টের নিচে জমে উঠেছে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন আপনার অভিনয় খুব মিস করব কেউ আবার উদ্বিগ্ন হয়ে জানতে চেয়েছেন দাদা পরিণীতা কি শেষ হচ্ছে। এই প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে পরিণীতা ধারাবাহিকটি এখনই শেষ হচ্ছে না।
আরও পড়ুনঃ বাসর রাতে গানের মেলা! উৎসবের মাঝেই মিঠির জীবনে নেমে এলো ভয়ংকর বি’পদ! দুর্ধর্ষ আজকের পর্ব
এই স্পষ্টীকরণের পর অনেক অনুরাগীই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কেউ কেউ আবার বুঝতে পেরে লিখেছেন ওহ এটা অন্য ধারাবাহিক। হরি ঘোষের গোয়াল শেষ হলেও সুব্রত গুহ রায়ের অভিনয় যাত্রা থেমে নেই। নতুন গল্প নতুন চরিত্র নিয়ে তিনি আবার ফিরবেন এই আশাতেই দিন গুনছেন দর্শকেরা। বিদায়ের সুরে ভেজা এই অধ্যায় শেষ হলেও স্মৃতির পাতায় হরি ঘোষের গোয়াল থেকে যাবে বহুদিন।

