আর একা নয় পর্ণা সৃজন! মা কালীর বেশে আবির্ভূত শ্যামলী! জমে গেল ধারাবাহিকের নতুন প্রোমো

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। গত সপ্তাহে বেঙ্গল টপারের স্থান দখল করেছে এই ধারাবাহিক। জি বাংলা প্রোডাকশন হাউজের তরফে সম্প্রচারিত হচ্ছে নিম ফুলের মধু। যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের নায়িকা পর্ণা দর্শকদের মনে নিজের জায়গা আরও বিস্তৃত করছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা পড়েছে মহাবিপদে। তার মেয়েকে অপহরণ করেছে ইশা। নানা রকম ভাবে সে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার ক্ষতি করার চেষ্টা করে চলেছে। কখনো মায়ের অমূল্য গয়না চুরি করে আবার কখনো পরিবারের কাউকে বিপদে ফেলে সর্বনাশ ঘটানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে এই ধারাবাহিকের খলনায়িকা। তার একের পর এক কাণ্ডে অতিষ্ঠ গোটা দত্তবাড়ি।

শেষবার ইশা যা করে সেটা সত্যি করেই সমস্ত মাত্রা ছাড়িয়ে যায়। ধারাবাহিকের নায়িকা পর্ণা নিজের ওপর আসার সমস্ত আঘাত মেনে নিতে পারে কিন্তু নিজের পরিবার বিশেষ করে নিজের মেয়ের ওপর আসা আঘাত কখনোই চুপচাপ মেনে নিতে পারেনা। এইবার নায়িকার দুর্বল জায়গায় আঘাত করে তাকে ক্ষিপ্ত বাঘিনী করে তুলল ইশা। পুঁটিকে অপহরণ করে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনল সে।

খ’ড়গ হাতে প্রকট হলো শ্যামলী

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ পর্ণা আর সৃজনকে জঙ্গলের এক ডাকাত দল দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তারা চিৎকার করতে করতে বলছে আজ তাদের দুজনকে ব’লি দেওয়া হবে। মাকে তুষ্ট করতে হবে। এসব শুনে ভীষণ ভয় পেয়ে যায় নায়ক নায়িকা। তারা ভেবে পায় না এই অবস্থা থেকে তাদেরকে কে এবং কিভাবে রক্ষা করবে।

এমন সময় সেখানে হঠাৎই একেবারে মা কালী এবং মহেশ্বর এর বেশি আবির্ভূত হয় শ্যামলী আর অনিকেত। খ’ড়গ হাতে শ্যামলীর রূপ দেখে শ্রদ্ধায় ভীতিতে চমকে ওঠে সেই ডাকাত। তারা ভাবতেও পারেনি এমন ভাবে মায়ের দেখা পেয়ে যাবে তারা। তবে পর্ণার চোখ শ্যামলীকে ঠিক চিনে নেয়। বন্ধু পাশে আছে জেনে নিশ্চিন্ত হয় সে। এটুকু সে বুঝে যায় আর প্রাণে ম’রার ভয় নেই। খুব তাড়াতাড়ি আসতে চলেছে পর্ণা শ্যামলীর এই মহাপর্ব।

আরও পড়ুনঃ খাল কেটে কুমির আনল রাই! প্রাক্তন স্ত্রী সন্তানকে আঁকড়ে ধরল অনির্বাণ! প্রকাশ্যে নতুন প্রোমো

Back to top button