প্রেম নাকি বন্ধুত্ব কী জানালেন অভিনেত্রী? কোন সম্পর্কের জেরে একসাথে দেখা যাচ্ছে জনপ্রিয় ফুটবলারের সাথে গীতশ্রীকে?

প্রেম নাকি বন্ধুত্ব? ফুটবলার প্রবীরের সঙ্গে কোন সম্পর্কে আবদ্ধ ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এই জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী? বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ গীতশ্রী। জি বাংলার ‘রাশি’ সিরিয়ালের সুবাদে উঠে এসেছিলেন আলোচনায়। সম্প্রতি ‘মন ফাগুন’ ধারাবাহিকে নজর কেড়েছেন এই টেলি সুন্দরী।
‘বেঙ্গালুরু এফসি’-র ফুটবল তারকা প্রবীর দাসের সঙ্গে কি সত্যি সম্পর্কে রয়েছেন গীতশ্রী? ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের কিছু মাস পরেই ফুটবলারের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও।
একটি সাক্ষাৎকারে প্রবীর জানিয়েছেন, ‘তনুশ্রী অন্য সম্পর্কে আছে জানি, আমার আর ওকে নিয়ে কোনও মাথা ব্যথা নেই। আমি ওই ফেজ থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। এবার আমি জীবনে এগোতে চাই। অনেক স্ট্রাগল করেছি। পুরনো জীবনের দিকে ফিরে তাকাতে চাই না। আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন ফিরে দেখার কোনও ইচ্ছে নেই।’
তাহলে কি সত্যি প্রেমে পড়লেন অভিনেত্রী? নিজেদের সম্পর্ক নিয়ে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় কখনোই লকাননি গীতশ্রী বা প্রবীর। সম্প্রতি অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল তাকে এবং প্রবীরকে। তিনি জানান সেই ছবি তুলে দিয়েছেন তাঁর প্রিয় বন্ধু সৃজলা গুহ। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হাসিখুশি থাকা হৃদয়ের জন্য ভীষণ ভালো। কিন্তু সেটার প্রয়োজন নেই কারণ ওর হৃদয় এমনিতেই বড়। এভাবেই চলো জীবন কাটানো যাক। একসঙ্গে হেসে খেলে তোমার সঙ্গে জীবন কাটাতে চাই কারণ তুমিই হচ্ছো সেই মানুষ যে আমায় হাসায়। কখনও কখনও বিরক্ত করো। একটু অগোছালো ফ্রেমটা। তবে আমাদের ভালোবাসা নয়।’
প্রসঙ্গত প্রবীর এখন বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন। আর অন্যদিকে অভিনেত্রী গীতশ্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে। সেখানে তিনি পৃথ্বীরাজ ওরফে মানিকের মায়ের ভূমিকার অভিনয় করছেন। শুধু নতুন কাজ নয় নতুন প্রেমের ছোঁয়াতেও দুজনেই হাবুডুবু খাচ্ছেন এখন। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবীরের সতীর্থরা। প্রণয় হালদার, সৌভিক চক্রবর্তী, প্রমুখরা তাঁদের সম্পর্ক জানার পর শুভেচ্ছা জানিয়েছেন।

